খুলনা, বাংলাদেশ | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ৩৯ ঘণ্টায় দেশে তিনবার ভূমিকম্প
  গণহত্যার আসামিদের জামিন ও আ. লীগ কার্যালয় খোলার প্রতিবাদ জামায়াতের
  গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী
  জানা গেল প্রধানমন্ত্রী কবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন
  আইভী-বদিসহ জুলাই গণহত্যার আসামিদের জামিন, তীব্র প্রতিক্রিয়া জামায়াতের
  আজকের ভূমিকম্পের মাত্রা কত?
  রাজধানীসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত
  সাতক্ষীরার শ্রেষ্ট সহকারী পুলিশ সুপার হলেন মোহাম্মদ নুরুল্লাহ।
  পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন
  কেশবপুরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড, মারা গেল দুই গরু, গৃহবধূ আশঙ্কাজনক

পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন

[ccfic]

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি:পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে বৃহস্পতিবার সকালে পাইকগাছা পৌর বাজার মনিটরিং ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন নবনির্বাচিত সংসদ সদস্য (খুলনা-০৬) মাওলানা আবুল কালাম আজাদ।এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পাইকাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি, থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া।পরিদর্শনকালে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, ভেজাল ও অতিরিক্ত দ্রুব্য মূল্য বৃদ্ধির বিরুদ্ধে কঠোর নজরদারি এবং সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করার লক্ষ্যে ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। পরিদর্শন কালে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন রমজানের পবিত্রতা রক্ষা ও জনগণের ভোগান্তি কমাতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেন পবিত্র রমজানে মানুষের নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য মালামাল ন্যায্য মূল্য বিক্রয় করতে হবে। প্রতিটি ব্যবসায়ী দোকানে মালামাল দামের তালিকা টানিয়ে রাখতে হবে। কোন ব্যবসায়ী ভেজাল যুক্ত খাদ্য বিক্রি করলে তাকে আইনে আওতায় আনা হবে।উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, বাংলাদেশ জামায়াতে ইসলামি জেলা নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, জেলা সদস্য কাজী তামজিদ আলম, মাওলানা শেখ কামাল হোসেন, উপজেলা আমির মাওলানা সাইদুর রহমান, নায়েবে আমির মাওলানা বুলবুল আহমেদ, উপজেলা সেক্রেটারি আলতাফ হোসেন, মাওলানা আব্দুল খালেক, পৌর আমীর ডাক্তার আছাদুল হক, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি শুকুরুজ্জামান, জামায়াত নেতা মোর্তজা জামান আলমগীর রুলু, মুফতি আহম্মদ আলী মোঃ শফিয়ার রহমান, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, মন্টু কাগজী ও আবুল কালাম আজাদ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT