খুলনা, বাংলাদেশ | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ৩৯ ঘণ্টায় দেশে তিনবার ভূমিকম্প
  গণহত্যার আসামিদের জামিন ও আ. লীগ কার্যালয় খোলার প্রতিবাদ জামায়াতের
  গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী
  জানা গেল প্রধানমন্ত্রী কবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন
  আইভী-বদিসহ জুলাই গণহত্যার আসামিদের জামিন, তীব্র প্রতিক্রিয়া জামায়াতের
  আজকের ভূমিকম্পের মাত্রা কত?
  রাজধানীসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত
  সাতক্ষীরার শ্রেষ্ট সহকারী পুলিশ সুপার হলেন মোহাম্মদ নুরুল্লাহ।
  পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন
  কেশবপুরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড, মারা গেল দুই গরু, গৃহবধূ আশঙ্কাজনক

খুলনাবাসি চান সাবেক ছাত্রদল নেত্রী লাভলী রহমানকে সংরক্ষিত মহিলা আসনের এমপি।

[ccfic]

স্টাফ রিপোর্টার,এস মেহেদী হাসান,খুলনা: খুলনা সরকারি মহিলা কলেজ-এর সাবেক ছাত্রদলনেত্রী লাভলী রহমানকে বাংলাদেশের জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি হিসেবে দেখতে চায় খুলনাবাসি। দক্ষিণাঞ্চলের মানুষ মনে করছেন, তার নেতৃত্ব, দক্ষতা এবং সমাজসেবার অনুভূতি তাকে এ আসনের জন্য আদর্শ প্রার্থী করে তুলেছে।খুলনা ৫ আসনের নির্বাচনে তিনি মুখ্য ভূমিকা পালন করেছিলেন, যেখানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারকে পরাজিত করতে সহায়তা করেছিলেন। তার সাহসী নেতৃত্ব ও ন্যায়পরায়ণ চরিত্রের কারণে খুলনার সর্বস্তরের মানুষ তাকে “সকলের প্রিয়” হিসেবে অভিহিত করে।স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করছেন, “লাভলী রহমানের অভিজ্ঞতা এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তাকে সংরক্ষিত মহিলা আসনের জন্য সবচেয়ে উপযুক্ত করে তুলেছে।”এক স্থানীয় বাসিন্দা জানান, “দক্ষিণাঞ্চলের মানুষ আশা রাখে, যারা ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করেছেন, তাদের আরও বড় মঞ্চে সুযোগ দেওয়া হোক। লাভলী রহমান সেই যোগ্য প্রার্থী।”
খুলনার সাধারণ মানুষ এবং স্থানীয় নেতারা আশা করছেন, সংরক্ষিত মহিলা আসনের জন্য লাভলী রহমানের প্রার্থীতা কার্যকর হলে এটি খুলনার জন্য নতুন দিগন্তের সূচনা করবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT