খুলনা, বাংলাদেশ | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ৩৯ ঘণ্টায় দেশে তিনবার ভূমিকম্প
  গণহত্যার আসামিদের জামিন ও আ. লীগ কার্যালয় খোলার প্রতিবাদ জামায়াতের
  গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী
  জানা গেল প্রধানমন্ত্রী কবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন
  আইভী-বদিসহ জুলাই গণহত্যার আসামিদের জামিন, তীব্র প্রতিক্রিয়া জামায়াতের
  আজকের ভূমিকম্পের মাত্রা কত?
  রাজধানীসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত
  সাতক্ষীরার শ্রেষ্ট সহকারী পুলিশ সুপার হলেন মোহাম্মদ নুরুল্লাহ।
  পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন
  কেশবপুরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড, মারা গেল দুই গরু, গৃহবধূ আশঙ্কাজনক

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে সোহেলের মৃত্যু.

[ccfic]

 

মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার//খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন আফিল গেট এলাকায় সোহেল (৪৫) নামের এক যুবককে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে পরপর কয়েকটি গুলি করে হত্যা করে বলে স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়।কেএমপির খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একটি মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্ত সোহেলকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই সোহেল নিহত হন।নিহত সোহেল খানজাহান আলী থানাধীন আফিল গেটের শেখপাড়া এলাকার বাসিন্দা বলেও পুলিশ জানায়।ওসি বলেন, লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।তবে তার আগে সেখানে সিআইডির বিশেষজ্ঞ দল গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। ঘটনার সময় নিহত সোহেল ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন।এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে ছিল।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT