
মোল্লা জাহাঙ্গীর আলম- স্টাফ রিপোর্টার// দৈনিক প্রবাহ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আশরাফ- উল-হক গুরুতর অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন আছেন। ২৫ ফেব্রুয়ারী দুপুরে তাকে এয়ার এম্বুলেন্সে ঢাকা নেয়া হয়েছে। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।অন্যদিকে -রূপসার মোল্লা জাহাঙ্গীর আলম তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। খুলনা সংবাদপত্র পরিষদও সকলের কাছে তার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছে।আশরাফ-উল-হক খুলনার একজন বিশিষ্ট সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন ধরে দৈনিক প্রবাহ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার অসুস্থতায় খুলনার সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।সাংবাদিকদের পাশাপাশি খুলনার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও আশরাফ-উল-হকের সুস্থতার জন্য দোয়া করেছেন।
