খুলনা, বাংলাদেশ | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ৩৯ ঘণ্টায় দেশে তিনবার ভূমিকম্প
  গণহত্যার আসামিদের জামিন ও আ. লীগ কার্যালয় খোলার প্রতিবাদ জামায়াতের
  গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী
  জানা গেল প্রধানমন্ত্রী কবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন
  আইভী-বদিসহ জুলাই গণহত্যার আসামিদের জামিন, তীব্র প্রতিক্রিয়া জামায়াতের
  আজকের ভূমিকম্পের মাত্রা কত?
  রাজধানীসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত
  সাতক্ষীরার শ্রেষ্ট সহকারী পুলিশ সুপার হলেন মোহাম্মদ নুরুল্লাহ।
  পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন
  কেশবপুরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড, মারা গেল দুই গরু, গৃহবধূ আশঙ্কাজনক

খুলনায় বোমা বিস্ফোরণ, ১ জন গুরুতর আহত.

[ccfic]

 

মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার// খুলনার তেরোখাদা উপজেলার মধুপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সময় বোমা বিস্ফোরণে মামুন মোল্লা (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।বুধবার ২৫ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। মধুপুর গ্রামের খালের মাথা এলাকার সরবেত মোল্লার ছেলে মামুন মোল্লাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। বুধবার সকালে মধুপুর এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় প্রতিপক্ষকে লক্ষ্য করে বোমা নিক্ষেপের চেষ্টা করলে হঠাৎ বিস্ফোরণ ঘটে।এ ঘটনায় সংঘর্ষে জড়িত উভয় পক্ষের আরও অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তদন্ত শুরু করেছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT