খুলনা, বাংলাদেশ | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ৩৯ ঘণ্টায় দেশে তিনবার ভূমিকম্প
  গণহত্যার আসামিদের জামিন ও আ. লীগ কার্যালয় খোলার প্রতিবাদ জামায়াতের
  গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী
  জানা গেল প্রধানমন্ত্রী কবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন
  আইভী-বদিসহ জুলাই গণহত্যার আসামিদের জামিন, তীব্র প্রতিক্রিয়া জামায়াতের
  আজকের ভূমিকম্পের মাত্রা কত?
  রাজধানীসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত
  সাতক্ষীরার শ্রেষ্ট সহকারী পুলিশ সুপার হলেন মোহাম্মদ নুরুল্লাহ।
  পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন
  কেশবপুরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড, মারা গেল দুই গরু, গৃহবধূ আশঙ্কাজনক

দৌলতপুর থানা পুলিশের অভিযানে ক্লুলেস হত্যা মামলার ২ জন আসামী গ্রেফতারঃ কেএমপি

[ccfic]

ডেক্স : ভিকটিম মোঃ রানা হাওলাদার (২৪) পেশায় ইজিবাইক চালক। গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুরে বের হয়ে নিখোঁজ হন। এ বিষয়ে ভিকটিমের স্ত্রী দৌলতপুর থানায় একটি নিখোঁজ জিডি করেন। তৎপ্রেক্ষিতে থানা পুলিশ উক্ত জিডির ভিত্তিতে ভিকটিমকে খোঁজাখুজি করতে থাকে। পরবর্তীতে ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ভৈরব নদীর রেলিগেট কৃষ্ণমোহন শ্মশান ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় দৌলতপুর থানার মামলা নং-০৭, তাং-২৩/০২/২০২৬ খ্রি. ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০ রুজুর করা হয়।উক্ত ঘটনায় দৌলতপুর থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যাকাণ্ডে জড়িত আসামি ১) মেহেদী হাসান রাব্বি (২২), পিতা-রফিকুল হাওলাদার, সাং-মহেশ্বরপাশা মানিকতলা, থানা-দৌলতপুর এবং ২) মিরাজ ফরাজী (২০), পিতা- মোঃ হারুন ফরাজী, সাং-মানিকতলা, থানা-দৌলতপুর, খুলনাদ্বয়কে গ্রেফতার করা হয়।উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী মিরাজ ফরাজী (২০) এর বিরুদ্ধে ১টি চুরির মামলার তথ্য পাওয়া গেছে।এই হত্যায় জড়িত আসামি মেহেদী হাসান রাব্বি এবং মিরাজ ফরাজীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করে। অত্র মামলাটির তদন্ত কার্যক্রম অব্যহত আছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT