
ডেক্স : অদ্য ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল ১০:৩০ ঘটিকায় নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।সভার শুরুতে বিগত কল্যাণ সভায় উপস্থাপিত প্রস্তাবসমূহের সিদ্ধান্ত ও বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। পুলিশ সদস্যদের উত্থাপিত সমষ্টিগত দাবী-দাওয়ার বিষয়গুলো পুলিশ কমিশনার মনোযোগ সহকারে শ্রবণ করেন। এছাড়াও পবিত্র মাহে রমজান উপলক্ষে মেসে উন্নত মানের খাবার সরবরাহ নিশ্চিত করা, ব্যারাক ও সকল প্রকার মৌলিক চাহিদাগুলির অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারকে নির্দেশনা প্রদান করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সকল পুলিশ সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি।অত:পর বাংলাদেশ পুলিশে দীর্ঘ চাকুরী জীবন শেষে অবসরে যাওয়া ৬ জন পুলিশ সদস্যদের পুলিশ কমিশনার মহোদয় তাদের ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন। এছাড়াও খুলনা মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষায় জানুয়ারি ২০২৬ মাসে সন্তোষজনক ভূমিকা রাখায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদেরকে পুরস্কৃত করেন। তিনি উল্লেখ করেন, ইতোমধ্যে হরিণটানা থানা বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করায় পুরস্কৃত হয়েছে। একই সঙ্গে ট্রাফিক বিভাগের পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনকারী প্রতি মাসে ১৫ জন সদস্যকে পুরস্কারের আওতায় আনা হয়েছে। পুলিশ কমিশনার আরও জানান, ভালো কাজের স্বীকৃতি ও পুরস্কার প্রদানের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যা সদস্যদের মধ্যে দায়িত্ব পালনে আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে।কল্যাণসভা শেষে দুপুর ১২.০০ ঘটিকায় বয়রাস্থ পুলিশ লাইন্স লাউঞ্জ-২ তে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান এর সঞ্চালনায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয়। সভায় পুলিশ কমিশনার মহোদয় খুলনা মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।এসময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ-সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
