খুলনা, বাংলাদেশ | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ৩৯ ঘণ্টায় দেশে তিনবার ভূমিকম্প
  গণহত্যার আসামিদের জামিন ও আ. লীগ কার্যালয় খোলার প্রতিবাদ জামায়াতের
  গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী
  জানা গেল প্রধানমন্ত্রী কবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন
  আইভী-বদিসহ জুলাই গণহত্যার আসামিদের জামিন, তীব্র প্রতিক্রিয়া জামায়াতের
  আজকের ভূমিকম্পের মাত্রা কত?
  রাজধানীসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত
  সাতক্ষীরার শ্রেষ্ট সহকারী পুলিশ সুপার হলেন মোহাম্মদ নুরুল্লাহ।
  পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন
  কেশবপুরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড, মারা গেল দুই গরু, গৃহবধূ আশঙ্কাজনক

কেশবপুরে চিত্রাংকন প্রতিযোগিতায় চারুপীঠের ২১ শিক্ষার্থী পেল পুরস্কার

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি:যশোরের কেশবপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় চারুপীঠের ২১ শিক্ষার্থী পেল পুরস্কার। প্রতি বছরের ন্যায় দিবসটি উপলক্ষে চারুপীঠ একাডেমির পক্ষ থেকে প্রতিষ্ঠানের কার্যালয়ে ওই চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।রোববার (২২ ফেব্রয়ারী-২৬) দুপুরে চারুপীঠ একাডেমির নির্বাহী পরিচালক উৎপল দে’র সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রভাষক কাকলী দাস। অনুষ্ঠানে অতিথি ছিলেন, প্রভাষক তাপস কুন্ডু, চারুপীঠ একাডেমির সহকারী পরিচালক মৌসুমী মজুমদার, চারুপীঠের প্রশিক্ষক শংকর দাস, প্রশিক্ষক মনজুরুল হোসেন ডাবলু, প্রশিক্ষক শ্রাবণী সাহা, চিত্রাংকন প্রতিযোগিতা উদযাপন কমিটির আহবায়ক সৈয়দা জান্নাতুল মাওয়া ও সদস্য সচিব ফারিয়া ইয়ামিন অহনা। অনুষ্ঠানের অতিথিরা চিত্রাংকন প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের বিজয়ী ২১ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার পেয়ে শিশু শিক্ষার্থীরা খুশি প্রকাশের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের ঐতিহ্য ধরে রাখতে চায়।

 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT