
মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার//খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের নোয়াকাটি গ্রামের ক্লাব মোড় এলাকা থেকে আজ রবিবার ২২ ফেব্রুয়ারী সকালে এক শিশু অপহরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তথ্য সূত্রে জানা গেছে ,একজন অজ্ঞাতপরিচয় পুরুষ ব্যক্তি সাহায্য চাওয়ার অজুহাতে এলাকায় আসে। সুযোগ বুঝে একা থাকা অবস্থায় শিশুটিকে ধরে দ্রুত নিয়ে যায়।
ঘটনার পর থেকেই পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন এবং এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। শিশুটির পরিবার সকলের কাছে আকুল আবেদন জানিয়েছে—কেউ যদি শিশুটির সন্ধান পান বা এ বিষয়ে কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
📞 যোগাযোগ_পিতা. মাহাবুর মোল্লা, দাদা. শহিদুল মোল্লা-মোবাইল-01678-353743..
খুলনার সময়ের খবর পত্রিকার বিশেষ সতর্কতা-শিশু অপহরণের ঘটনা বাড়ছে। শিশুদের একা না রাখা, অপরিচিত ব্যক্তির সঙ্গে কথা না বলতে দেওয়া এবং সিসিটিভি ক্যামেরা স্থাপন করা জরুরি।
