
নিজস্ব প্রতিনিধি:খুলনার রূপসা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মারা গেছেন জাবের শেখ (৪২)। তিনি ঘাটভোগ ইউনিয়নের চাঁদপুর গ্রামের বাসিন্দা_মৃত ইনজ্জিল শেখের পাঁচ পুত্রের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন।জাবের শেখ পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন। শুক্রবার, ৬ ফেব্রুয়ারি বিকাল ৩টার দিকে তেরখাদা ইখরি গরুর হাট থেকে বাড়ি ফেরার পথে মান্দারতলি এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন।আহত অবস্থায় তাকে প্রথমে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলে হাসপাতাল কর্তৃপক্ষন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু ঘোষণা করে।মৃত্যুকালে জাবের শেখ স্ত্রী ও তিন কন্যা সন্তান রেখে গেছেন — বড় মেয়ে ১৪ বছর, মেজো মেয়ে ৫ বছর এবং ছোট মেয়ে ৩ বছর বয়সী।জাবের শেখ ছিলেন সাংবাদিক মোল্লা জাহাঙ্গীর আলমের ছোট শ্যালক এমনকি বন্ধু বা বড় ভাই।জাহাঙ্গীর আলম তার শ্যালকের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন এবং মহান আল্লাহর কাছে তার জন্য বেহেশত নসিব কামনা করেছেন।হে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন -আমিন।
