খুলনা, বাংলাদেশ | ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী জাবের শেখের মৃত্যু.
  খুলনা-৩-এ চালু হলো ফ্রি ওয়াই-ফাই জোন
  আমি জামায়াতে যোগ দিইনি : কর্নেল অলি
  খুলনায় সেলুনে যুবককে গুলি করে হত্যা
  ২৯এর নির্বাচন ২৬এ স্মৃতিরা উঁকি দিয়ে যায় ————————-
  স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের খুলনায় আগমন ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভাঃ
  লিবিয়ায় গাদ্দাফির ছেলেকে গুলি করে হত্যা
  শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থীর ইন্তেকাল
  পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ২২ সেনাসহ নিহত ২৫৫
  জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকারদের ধরতে অভিযানে ডিবি

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে চোরাচালান পণ্য আটক

[ccfic]

খুলনার সময়ের খবর ডেস্ক :

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) দিনব্যাপী বিজিবি এর বিশেষ টহলদল, বেনাপোল আইসিপি এবং আমড়াখালীর সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে শাড়ী, থ্রী-পিস, শাল চাদর, পোশাক সামগ্রী এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ১,৭৪,৫০০/- (এক লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশত) টাকা। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT