খুলনা, বাংলাদেশ | ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী জাবের শেখের মৃত্যু.
  খুলনা-৩-এ চালু হলো ফ্রি ওয়াই-ফাই জোন
  আমি জামায়াতে যোগ দিইনি : কর্নেল অলি
  খুলনায় সেলুনে যুবককে গুলি করে হত্যা
  ২৯এর নির্বাচন ২৬এ স্মৃতিরা উঁকি দিয়ে যায় ————————-
  স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের খুলনায় আগমন ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভাঃ
  লিবিয়ায় গাদ্দাফির ছেলেকে গুলি করে হত্যা
  শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থীর ইন্তেকাল
  পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ২২ সেনাসহ নিহত ২৫৫
  জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকারদের ধরতে অভিযানে ডিবি

দিঘলিয়ায় দেয়াল ঘড়ি প্রতীকের পক্ষে দিনব্যাপী গণসংযোগ ও সমাবেশ

[ccfic]

ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি—

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৪ আসনে দেয়াল ঘড়ি প্রতীকের পক্ষে দিঘলিয়ায় মাওলানা সাখাওয়াত হোসাইন দিনব্যাপী গণসংযোগ ও একাধিক কর্মী ও সহযোগী সমাবেশে অংশ নিয়ে নির্বাচনী মাঠে ব্যাপক প্রচারণা চালিয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর থেকে রাত পর্যন্ত দিঘলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে তিনি সাধারণ ভোটার, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং দেয়াল ঘড়ি প্রতীকের পক্ষে প্রচার-প্রচারণা চালান।
দুপুর ১২টা থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত দিঘলিয়া উপজেলার দেয়াড়া হয়ে দৌলতপুর ঘাট এলাকায় গণসংযোগের মাধ্যমে তার সফর শুরু হয়। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং দীর্ঘদিন ধরে ভোটাধিকার হরণ, একতরফা নির্বাচন ও রাজনৈতিক দমন–পীড়নের চিত্র তুলে ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।
এরপর গোয়ালপাড়া এলাকায় স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে একটি সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, খুলনা-৪ আসনের মানুষ একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করছে এবং সেই লড়াইয়ে দেয়াল ঘড়ি প্রতীক জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছে।
বিকেল সাড়ে ৩টা থেকে বোগদিয়া এলাকায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা সাখাওয়াত হোসাইন বলেন,
“এই দেশের মানুষ আর ভোটাধিকার নিয়ে আপস করতে চায় না। জনগণ তাদের হারানো অধিকার পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ হয়েছে। খুলনা-৪ আসন থেকেই সেই পরিবর্তনের বার্তা যাবে ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে এবং সকল প্রকার ভয়ভীতি উপেক্ষা করে ভোটারদের কেন্দ্রমুখী করতে হবে।
বিকেলের পর সরিষাপাড়া এলাকায় অনুষ্ঠিত সহযোগী সমাবেশে বক্তারা বলেন, দেয়াল ঘড়ি প্রতীক এই অঞ্চলে সময়ের দাবি ও পরিবর্তনের প্রতীক হিসেবে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে।
সন্ধ্যায় দিঘলিয়া দক্ষিণপাড়া ঈদগাহ এলাকায় অনুষ্ঠিত সহযোগী সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে নির্বাচনী পরিবেশ আরও চাঙ্গা হয়ে ওঠে। বক্তারা বলেন, এই আসনে ভোটের মাধ্যমে জবাব দেওয়ার জন্য জনগণ মুখিয়ে আছে।
এরপর ব্রহ্মগাতী মাদ্রাসা মোড় এলাকায় গণসংযোগকালে মাওলানা সাখাওয়াত হোসাইন স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন এবং নির্বাচনের দিন কেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জানান।
দিনব্যাপী সফরের শেষ পর্যায়ে রাত ৮টা ১৫ মিনিট থেকে পানিগাতী আবু তালেবের মোড়ে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বক্তারা বলেন, খুলনা-৪ আসনে দশ দলীয় জোট প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইনের পক্ষে জনসমর্থন দিন দিন বাড়ছে।
সমাবেশে মাওলানা সাখাওয়াত হোসাইন বলেন, “জনগণের শক্তিই আমাদের একমাত্র ভরসা। এই লড়াই ক্ষমতার জন্য নয়, এটি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই।”
দিনব্যাপী এই কর্মসূচিতে দশ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT