খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি
  খুলনায় বস্তাবন্দি লাশের রহস্য উন্মোচন: পরিচয় শনাক্তের পর ঘাতক গ্রেফতার
  মৌলভীবাজারে ভয়াবহ বিদ্যুৎ সংকট: দিনে-রাতে অন্ধকারে জনজীবন বিপর্যস্ত, ক্ষতির মুখে ব্যবসা
  উপজেলা পরিষদে সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ থাকবে
  ‎দিঘলিয়ায় মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে উত্তেজনা, আটক ১
  পরীক্ষা উপলক্ষে বারসাত ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করলেন মিল্টন মুন্সী
  বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার
  বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার.
  বিমানবন্দর রেলস্টেশনে মানবিকতার অনন্য দৃষ্টান্ত, ইনচার্জ হারুন উর রশিদ
  তেরখাদায় নতুন ইউএনও তাহমিনা সুলতানা নীলা’র যোগদান, জনবান্ধব প্রশাসন গড়ার অঙ্গীকার

হাতপাখার প্রার্থীরা সংসদে গেলে দেশ ও জাতি নিরাপদ থাকবে : মুফতী আমানুল্লাহ

[ccfic]

 

শেখ নাসির উদ্দিন, খুলনা: খুলনা ২ আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ বলেছেন, জাতির নিরাপত্তা অনেকটাই নির্ভর করে নৈতিকতা, ন্যায়বিচার ও সুশাসনের ওপর। এই জায়গায় আলেম সমাজের ভূমিকা অনস্বীকার্য। আলেমরা ও হাতপাখার প্রার্থীরা যখন সংসদে প্রতিনিধিত্ব করবেন, তখন আইন প্রণয়ন হবে পবিত্র কুরআন-সুন্নাহভিত্তিক ন্যায়নীতি ও মানবিক মূল্যবোধের আলোকে। এতে সমাজে অন্যায়, দুর্নীতি ও অবিচার কমে আসবে। তারা সংসদে গেলে দেশ ও জাতি নিরাপদ থাকবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপী সদর থানার ৩০ ও ৩১ নং ওয়ার্ডের টুটপাড়া মেইন রোড, দারোগা পাড়া, তালতলা, মাস্টার পাড়া, চানমারি অ্যাপ্রোচ রোড, চানমারি বাজার মেইন রোড, চানমারি বাজার, ডাঃ আলতাফ হোসেন লেন, রুপসা স্ট্যান্ড রোড, তেরো গোলা, রুপসা ব্রিজ, বন্দা বাজার রোড, মুক্তার হোসেন রোড, ইব্রাহিমিয়া মাদ্রাসা রোড, হাজী আব্দুল মালেক কলেজ রোড সহ বিভিন্ন স্থানে গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যক্তিগত স্বার্থের রাজনীতি নয়, বরং আমানতদারিতা ও জবাবদিহিতার রাজনীতিতে বিশ্বাসী। তাদের উপস্থিতি সংসদকে করবে আরও দায়িত্বশীল ও নৈতিকভাবে শক্তিশালী। ফলে রাষ্ট্রযন্ত্রে শৃঙ্খলা ফিরবে, জনগণের জান-মাল নিরাপদ হবে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদক, নৈতিক অবক্ষয় ও সহিংসতা থেকে রক্ষা করতে হলে আইনসভায় দরকার এমন নেতৃত্ব, যারা আল্লাহভীতি ও মানুষের প্রতি দায়িত্ববোধ নিয়ে সিদ্ধান্ত নেবে। সেই দায়িত্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থীরাই যথাযথভাবে পালন করতে পারেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও নগর সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, নগর সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, আলহাজ্ব আব্দুস সালাম, আলহাজ্ব মোমিনুল ইসলাম, নগর সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মোঃ ফেরদৌস গাজী সুমন, মোঃ আব্দুর রশিদ, মোঃ ইসমাইল হোসেন, মোঃ শরিফুল ইসলাম, মোঃ মিরাজ মহাজন, রেদওয়ান করিম রিপন, জাবের হোসেন, মোঃ ইলিয়াস হোসেন, মোঃ ফয়সাল করীম, হাবিবুল্লাহ মেসবাহ, আব্দুল্লাহ আল মামুন, হাফেজ উসামা আবরার, মোঃ আফজাল হোসেন, মোঃ কবির হোসেন, গোলাম মোস্তফা, মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ, মোঃ ইসমাইল হোসেন, মোঃ সোহরাব, মোঃ জাকির, মোঃ হারুন হোসেন, মোঃ আব্দুস সোবহান, মোঃ লাবলু সরদার, মোঃ রাকিব ইসলাম, মোঃ ডালিম, মোঃ শাহিন, মোঃ রাজু, মোঃ শাহ আলম, মোঃ সোহরাব গাজী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT