খুলনা, বাংলাদেশ | ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী জাবের শেখের মৃত্যু.
  খুলনা-৩-এ চালু হলো ফ্রি ওয়াই-ফাই জোন
  আমি জামায়াতে যোগ দিইনি : কর্নেল অলি
  খুলনায় সেলুনে যুবককে গুলি করে হত্যা
  ২৯এর নির্বাচন ২৬এ স্মৃতিরা উঁকি দিয়ে যায় ————————-
  স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের খুলনায় আগমন ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভাঃ
  লিবিয়ায় গাদ্দাফির ছেলেকে গুলি করে হত্যা
  শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থীর ইন্তেকাল
  পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ২২ সেনাসহ নিহত ২৫৫
  জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকারদের ধরতে অভিযানে ডিবি

খুলনা-৩-এ চালু হলো ফ্রি ওয়াই-ফাই জোন

[ccfic]

নিজেস্ব প্রতিনিধি:স্মার্ট লাইফ, ফ্রি ওয়াইফাই’—এই স্লোগানকে সামনে রেখে খুলনা-৩ আসনের সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের জন্য বিএনপির উদ্যোগে চালু করা হয়েছে ফ্রি ওয়াই-ফাই জোন।খুলনা-৩ এর প্রতিটি থানার আওতায় খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী এলাকায় মোট ৬টি পয়েন্টে ২৪ ঘণ্টা হাই-স্পিড ইন্টারনেট সুবিধাসম্পন্ন ‘বকুল’স ওয়াইফাই জোন’ চালু করা হয়েছে। কোনো পাসওয়ার্ড ছাড়াই যেকেউ সহজেই এই ওয়াই-ফাই সেবায় সংযুক্ত হতে পারবে।এ বিষয়ে রকিবুল ইসলাম বকুল বলেন, আজকের বিশ্বে ইন্টারনেট আর বিলাসিতা নয়; এটি শিক্ষা, কর্মসংস্থান ও সমাজে সক্রিয় অংশগ্রহণের জন্য একটি মৌলিক প্রয়োজন।জ্ঞান অর্জন এখন আর শুধু লাইব্রেরির মধ্যে সীমাবদ্ধ নেই। হাতের মুঠোয় ইন্টারনেট থাকায় তরুণরা আধুনিক প্রযুক্তি শিখে লার্নিং ও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে উপার্জনের সুযোগ পাচ্ছে। ফ্রি ওয়াই-ফাই তরুণ সমাজসহ সবার অধিকার। ইনশাআল্লাহ, আমাদের তরুণরাই হবে এআই যুগের অগ্রদূত।জাতীয়তাবাদী দলের দীর্ঘমেয়াদি সামাজিক উন্নয়ন পরিকল্পনার অংশ, যার মূল লক্ষ্য খুলনায় ডিজিটাল বৈষম্য কমানো, সামাজিক ও অর্থনৈতিক সংযোগ শক্তিশালী করা এবং টেকসই কমিউনিটি উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা।স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ফ্রি ওয়াইফাই সেবার মাধ্যমে শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী, তরুণ সমাজ ও সাধারণ পরিবারগুলো শিক্ষা, চাকরির সুযোগ, সরকারি সেবা এবং বৃহত্তর অর্থনীতির সঙ্গে আরো সহজে সংযুক্ত হতে পারবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT