খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা ব্যান্ড মিউজিককে দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছে KBMFC
  সাংবাদিক জিল্লুর স্ত্রী পেলেন বিএনপির মনোনয়ন
  এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা ও মিতু
  বিচার চেয়ে ন‌ওয়াপাড়ায় সংবাদ সম্মেলন বহু বিবাহের নায়ক মেহেদী ও রূপার ব্ল্যাকমেইলিংয়ের শিকার গৃহবধূ উর্মি
  ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস
  সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেলেন যারা
  পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন
  ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতারঃ কেএমপি
  কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত :
  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ, স্থানীয়দের দাবি—আচরণ অস্বাভাবিক

বাগেরহাট-২ আসনে বিএনপির নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

[ccfic]

খুলনার সময়ের খবর ডেস্ক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগেরহাট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ফেব্রুয়ারী) বিকেলে বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বৈটপুর হেরেমের মোড় চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়। বেমরতা ইউনিয়ন বিএনপির নেতা মোঃ আবুল কালাম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিএনপি করে অন্য কোনো দলের এজেন্ট হয়ে কাজ করা যাবে না। দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্মে জড়ালে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান। এসময় তিনি বাগেরহাটের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিকে ত্বরান্বিত করতে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনকে ভোট দেওয়ার জন্য নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানান। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজন, বিএনপি নেতা শরীফুজ্জামান লিটু, মল্লিক রুবেল হোসেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম মহিউদ্দিন জিলানী, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল, সদর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসান, জেলা শ্রমিক দলের নেতা মোজাম শেখ, বেমরতা ইউনিয়ন বিএনপির সভাপতি আকরামুজ্জামান রিক্ত ও সাধারণ সম্পাদক তাওহিদুল ইসলাম রানা। সমাবেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT