খুলনা, বাংলাদেশ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ
  খুলনা ১ দাকোপ – বটিয়াঘায় জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
  স্মার্ট ভোটার স্লীপের শুভ উদ্বোধন করলেন আজিজুল বারী হেলাল 
  নতুন বাংলাদেশ গড়তে হাতপাখায় ভোট দিন- মুফতী আমানুল্লাহ
  পিটিসি, খুলনায় ৬০তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন):
  কালিগঞ্জে ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা
  ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ শহীদ নজীর আহমেদ,র ৮২ তম শাহাদত বার্ষিকী
  অ্যাডিশনাল আইজিপি (অ্যাডমিন) পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মহোদয়ের খুলনায় আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা:
  মোল্লাহাটে এগারো দলীয় জোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
  আপ বাংলাদেশের উদ্যোগে বটিয়াঘাটায় গণ ভোটে” হাঁ” শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে ক্যাম্পেইন

স্মার্ট ভোটার স্লীপের শুভ উদ্বোধন করলেন আজিজুল বারী হেলাল 

[ccfic]

নিজস্ব প্রতিনিধ : খুলনা-৪ আসনে আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্মার্ট ভোটার স্লীপ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক ও ধানের শীষ প্রার্থী আজিজুল বারী হেলাল।গতকাল সোমবার রাত ১০টায় রূপসা উপজেলার তেরখাদা, দিঘলিয়া থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে আয়োজিত এক জরুরি সভার মধ্য দিয়ে এ স্মার্ট ভোটার স্লীপ কার্যক্রমের উদ্বোধন করা হয়।এ সময় আজিজুল বারী হেলাল বলেন,ভোটারদের নির্ভুল তথ্য নিশ্চিত করা এবং ভোটাধিকার প্রয়োগে জনসাধারণকে সহায়তা করতেই এই স্মার্ট ভোটার স্লীপ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, মোট তিনটি পদ্ধতিতে ভোটারদের হাতে ভোটার তথ্য ও স্লীপ পৌঁছে দেওয়া হবে।প্রথম পদ্ধতিতে স্টিকার সংযুক্ত তথ্য স্লীপ প্রস্তুত করা হয়েছে, যা প্রতিটি নাগরিকের বাড়ির দেয়াল বা দরজায় লাগানো থাকবে। দ্বিতীয় পদ্ধতিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে কিউআর কোড স্ক্যান অথবা গুগল প্লে স্টোর থেকে helalkhulna4bnp.info সার্চ করে সহজেই ভোটার তথ্য সংগ্রহ করা যাবে। তৃতীয় পদ্ধতিতে প্রতিটি ভোটকেন্দ্রে আজিজুল বারী হেলালের নির্ধারিত ‘ভোট ঘর’ থেকে সরাসরি ভোটার স্লীপ বা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন ভোটাররা।তিনি আরও বলেন,এই উদ্যোগের মূল লক্ষ্য হলো কোনো ভোটার যেন বিভ্রান্ত না হন, কেউ যেন ভোটার তথ্য থেকে বঞ্চিত না থাকেন। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, তিন থানার আহ্বায়ক ও সদস্য সচিবগণ, ১৫টি ইউনিয়নের আহ্বায়ক ও সদস্য সচিববৃন্দ এবং বিভিন্ন ভোটকেন্দ্রের সেন্টার কমিটির আহ্বায়করা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT