
পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে নির্বাচনী প্রচার-প্রচারণায় জোরেশোরে নেমেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব হোসেন আজাদ।মঙ্গলবার (০৩ ফেব্রুয়াটী-২৬) বিকেলে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পৌর শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা ও লিফলেট বিতরণ করেছেন। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শহরের প্রধান সড়ক, মধু সড়ক, হাসপাতাল সড়কসহ বিভিন্ন সড়কে লিফলেট বিতরণকালে তুখোড় এই দুই নেতার সঙ্গে ছিলেন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মশিয়ার রহমান, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দীন বিশ্বাস, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল খালেক, যুগ্ম সম্পাদক আলমগীর সিদ্দিক, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি মোকসেদ আলম-সহ উপজেলা ও পৌর বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রায় ৫ শতাধিক নেতাকর্মী।
