
নিজস্ব প্রতিনিধি : ২৪এর জাতীয় সংসদ নির্বাচনে প্রায় সকল আসনেই তৎকালীন ক্ষমতাসীন দলের একাধিক মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দলীয় মনোনয়নের প্রত্যাশায় অনেকেই মনোনয়নের পূর্বেই প্রচার-প্রচারণা-গণসংযোগে কোটি টাকা খরচ করে ফেলেছেন, দলীয় মনোনয়ন অনিশ্চিত জেনেই। কৌতুহল বশত প্রশ্ন করলে বলতেন, এবার মনোনয়ন না পেলে ২৯এর নির্বাচনেতো মনোনয়ন পাবো। তাদের ধারণা ছিল, ২৯ সালের বা পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনও তাদের দলীয় সরকারের অধীনে একদলীয় নির্বাচনই হবে। সুতরাং দলীয় মনোনয়ন পাওয়া মানেই নিশ্চিত সংসদ সদস্য নির্বাচিত হওয়া। কিন্তু বিধিবাম!!! ২৯এর সেই নির্বাচন ২৬এ হচ্ছে অন্তরবর্তীকালীন সরকারের অধীনে। সামান্য স্মৃতিচারন করলাম, আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে যারা সরকার গঠন করবেন তাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য। এমন কোনো পরিস্থিতি যেন আপনাদের দ্বারা তৈরী না হয়, ২৯এর নির্বাচন ২৬এ হওয়ার মতো কোনো ঘটনা ঘটে। কারণ সাধারণ জনগণ এমনটা চায়না।
