
বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি : গতকাল মঙ্গলবার বিকাল তিনটায় বটিয়াঘাটার ৫ নং ভান্ডারকোট ইউনিয়নের আয়োজনে ১১ দলীয় জোটের প্রার্থীর জনসভা অনুষ্ঠিত।উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আমির মাওলানা ইমরান হোসাইন,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক স,ম,ইনামুল হক, সভাপতিত্ব করেন ৫ নং ভান্ডারকোট ইউনিয়ন সভাপতি নাঈম মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাগেরহাট জেলা জয়েন্ট সেক্রেটারি ইকবাল হোসাইন,অ্যাডভোকেট আসাপুর রহমান, খুলনা ১ আসন পরিচালক মাওলানা আবু ইউসুফ, থানা নায়েবে আমির হাফেজ আশরাফ আলী, মাওলানা হুমায়ুন কবির,৫ নং ভান্ডারকোট ইউনিয়ন সভাপতি হাফিজ উদ্দিন মিলন,৬ নং ইউনিয়ন আমির মাওলানা নাজমুল হাসান, ৫ নং ভান্ডারকোট ইউনিয়ন হিন্দু শাখার সভাপতি ,পরিমল , ২নং ইউনিয়নের সভাপতি তরিকুল ইসলাম,সহ শত শত নেতা কর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তৃতায় বলেন,সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে আগামীতে ইনশাআল্লাহ দশ দলীয় জোট সরকার গঠন করবে। বিএনপি’র দলের নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের বিভিন্নভাবে ভয়-ভীতি হুমকি করে, আমাদের নির্বাচনী কাজে বাধা প্রধান করছে। প্রশাসনের প্রতি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান করছি।
