খুলনা, বাংলাদেশ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  শেখ রাশেল স্মৃতি সংসদ, ঈদগড় ইউনিয়নে ১২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন
  দেশ জুড়ে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে : এমপি লবি
  কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  খুলনা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হলেন পাইকগাছা থানার এ এস আই নিঃ হারুন অর রশিদ পাইকগাছা থানা ওয়ারেন্ট তামিল শ্রেষ্ঠ অফিসার
  পোকখালী ইউনিয়ন বিএনপির ১০১ সদস্যে বিশিষ্ট কমিটি অনুমোদন, অসন্তোষ
  ঈদগাঁওতে এবার প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
  পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক
  পোকখালীর ফুলেশ্বরী নদীর তীরঘেঁষা সড়কটি বেহাল দশা, দেখার কেউ নেই
  খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির
  আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ডুমুরিয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল!প্রধান অতিথি সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি; ডুমুরিয়া বাজার প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে মিছিলের সমাপ্তি

ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

[ccfic]

অনুপম মল্লিক আড়ংঘাটা প্রতিনিধি

খুলনার ডুমুরিয়া উপজেলার ১২ নম্বর রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার সেবা উদ্যোক্তা মিলন জোদ্দার (৩৫) আর নেই। বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর অকাল মৃত্যুতে রংপুর ইউনিয়নসহ আশপাশের এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শেষবারের মতো তাঁকে দেখতে বাড়িতে ভিড় করছেন স্বজন, সহকর্মী ও এলাকাবাসী।মিলন জোদ্দার দীর্ঘদিন ধরে রংপুর ইউনিয়ন পরিষদে কম্পিউটার সেবা উদ্যোক্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে তাঁর আন্তরিক আচরণ ও সহযোগিতার কারণে তিনি স্থানীয়দের কাছে পরিচিত ছিলেন।তাঁর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ১২ নম্বর রংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মণ্ডল এবং ইউনিয়ন পরিষদের সকল সদস্য, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। তার আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।এছাড়া শোক প্রকাশ করেছেন রংপুর এলাকার বিশিষ্ট সমাজসেবক শিবু পদ জোদ্দার, সাবেক চেয়ারম্যান রাম প্রসাদ জোদ্দার, সৌমিত্র বিশ্বাস, সমাজসেবক ডা. অনুপম মল্লিক, প্রভাষক তুষার কান্তি মল্লিক, জাগরণী স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক উজ্জ্বল বিশ্বাস, যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক সন্দীপ চ্যাটার্জী, সদস্য সচিব খোকন তালুকদার, ইউনিয়ন সভাপতি বি. এম. সালাম এবং ডুমুরিয়া উপজেলা যুবদলের নীল উৎপল মণ্ডল নিলয়সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।মিলন জোদ্দারের অকাল মৃত্যুতে তাঁর পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের আবহ বিরাজ করছে। তাঁর মৃত্যুতে রংপুর ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা সাধারণ মানুষের মাঝেও নেমে এসেছে শোকের ছায়া।মৃত্যুকালে স্ত্রী ও নয় মাসের এক শিশু পুত্র সন্তান রেখে অকালে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন। গতকাল রাতে থুকড়া বিজরি ঘাটা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। এ সময় রংপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মন্ডল আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব ইউনিয়ন পরিষদের সকল সদস্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT