
নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
ঈদগাঁওতে এবার দিনের চেয়ে রাত্রিকালীন তীব্র লোডশেডিং চলছে। ফলে অতিষ্ঠ হয়ে পড়েন নারী-পুরুষসহ শিশু কিশোরেরা। যার ফলে গ্রাহকদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। জানা যায়, ঈদগাঁও উপজেলার পাড়া মহল্লাজুড়ে বিদ্যুৎ বিভ্রান্ট যেন চরমে। দেখার কেউ নেই। দিনের বেলায় স্বাভাবিক দেখা গেলেও রাত্রে লোডশেডিং থেমে নেই। গেল কদিন রাতের সময় বেশ কয়েক বার বিদ্যুৎ আসা যাওয়ার দৃশ্য চোখে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পবিস গ্রাহকরা ঝাড়ছেন ক্ষোভ। লোডশেডিংয়ের কারনে বসতবাড়ীর ফ্রীজে রক্ষিত মাছ ও মাংসসহ অন্যান্য জিনিসপত্র নষ্ট হওয়ার উপক্রম শুরু হয়। একদিকে মশার উপদ্রব, অন্যদিকে রাতের বেলায় লোডশেডিং দু-সনস্যায় সম্মুখীন পল্লী বিদ্যুৎতের গ্রাহক সমাজ। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রান্টের ফলে শিশুরা গরমে কান্নায় ভেঙ্গে পড়ার পাশাপাশি নারী-পুরুষ গ্রাহকরা অতিষ্ঠ হয়ে পড়েন। বিদ্যুৎ আসলেই ঘুম আসার মুহুর্তে আবারও চলে যায়। এমন অবস্থায় রাত পার করে গ্রামাঞ্চলে বসবাসরত লোকজন। চার্জিং ফ্যান দীর্ঘক্ষন স্থায়ী হয়না। গৃহবধূ ও গ্রাহকরা জানান, দিনের চেয়ে রাত্রিকালীন বিদ্যুৎ লোডশেডিং চলে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবী।কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি, ঈদগাঁও জোনাল অফিসের এজিএম (ও এন্ড এম) মো: আলমগীর কবির জানান, গ্রাহকগনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঈদগাঁও জোনাল অফিস এ বর্তমান পীক ডিমান্ড-২১ মেগাওয়াট। তার বিপরীতে বরাদ্দ ১২ মেগাওয়াট। লোডশেডিং ৯ মেগাওয়াট। ফলে লাইনে রাতের বেলা লোডশেডিং হচ্ছে। সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
