খুলনা, বাংলাদেশ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান
  ওসমানীনগরে তেলবাহী ট্রাকচাপায় শিশুসহ ৪ জন নিহত
  ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

নগরীতে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

[ccfic]

নিজেস্ব প্রতিনিধি: অস্ত্রসহ ইসলাম মনি নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুর ২টার দিকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালের  সামনে মাদ্রাসা রোড থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতার সন্ত্রাসী ছোট বয়রা এলাকার শামসুর রহমানের ছেলে।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীতে মাদ্রাসা রোডে অভিযান চালানো হয়। এ সময় মোটরসাইকেল চালক মনির গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে তল্লাশি করে পুলিশ। তার কোমর থেকে একটি বিদেশি পিস্তলসহ তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।তিনি বলেন, গত ১০ আগস্ট সকাল ১০টার দিকে একদল দুর্বৃত্ত সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় একটি বাসার ভেতরে প্রবেশ করে এক যুবককে খুঁজতে থাকে। কিন্তু তাকে না পেয়ে বাবাকে লক্ষ্য করে গুলি ছুড়লে লক্ষ্যভ্রষ্ট হয়ে মায়ের শরীরে বিদ্ধ হয়। ওই ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মনিকে দেখা গেছে। তার কাছ থেকে যে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে, সেটিও সে সেদিন ঘটনাস্থলে নিয়ে গিয়েছিল। ঘটনার পর থেকে পুলিশ তাকে গোয়েন্দা নজরদারিতে রেখেছিল। তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT