খুলনা, বাংলাদেশ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঈদগাঁওতে বর্ষা মৌসুমী ছাতা কারিগরদের ব্যস্ততা বেড়েছে

[ccfic]

এম আবু হেনা সাগর 

বৃষ্টি অনেকের জন্য ভোগান্তির কারণ হলে ও ছাতা কারিগরদের জন্য আশীর্বাদ। সারাবছরই তেমন কাজ না থাকলেও চলতি বর্ষাকালে বাড়তি উপার্জনের অন্যতম মাধ্যম।বর্ষাকাল ছাড়া ছাতার তেমন মুল্যায়ন থাকেনা। কিন্তু বৃষ্টি এলেই কদর বেড়ে যায়।হয়তো শিক ভাঙা, নয়তো কাপড় ছিঁড়ে গেছে, নয়তো হাতল ভাঙা। তখনই সেই ছাতা নিয়ে ছুটতে হয় ছাতা মেরামত কারিগরের কাছে। কিন্তু সেখানেও ভোগান্তি।  তখন তারা ঠিক সময়ে আসেনা বা কদর বেড়ে যায় তাদের।চলমান বর্ষায় নতুন ছাতা কেনার পরিবর্তে পুরাতন ছাতা ঠিক করার হিড়িক পড়েছে ঈদগাঁও বাজারের ছাতা মেরামতকারীদের অস্থায়ী দোকান সমুহে।সারাবছর মুছি বা তালা ঠিকঠাকের কাজ করলেও বর্ষামৌসুমে বাড়তি উপার্জনের জন্য পাশাপাশি ছাতাও মেরামত করেন।নাম প্রকাশে অনিচ্ছুক ছাতা মেরামত কারিগর জানান, দুয়েকদিন ধরে বেশ কিছু ছাতা মেরামতের কাজ চলমান। এ কাজে কিছু বাড়তি টাকা আয় করা যায়। ৫ জুলাই বিকেলে সরেজমিন দেখা যায়, ঈদগাঁও বাজারের ডাকঘরের সামনে, পূবানী হোটেলে আশপাশ, ঈদগাঁও স্টেশন পপুলার লাইব্রেরীর সামনেসহ বাজারের বিভিন্ন পয়েন্ট ছাতা মেরামত করে যাচ্ছেন মৌসুমী ছাতা কারিগরেরা। এসব ভ্রাম্যমান  দোকানগুলোতে ছাতা ঠিক করতে লোক জনদের জ্যাম চোখে পড়ছে। ছাতা মেরামতকারী শুক্কুর জানান, সাধারণ একটি নষ্ট ছাতা ঠিক করতে দ্বিগুন টাকা নিয়ে নিচ্ছেন সুযোগ বুঝে কারিগরেরা। চলতি বর্ষা মৌসুমে ঈদগাঁও বাজারের বিভিন্ন দোকানে ছাতা বিক্রির হিড়িক পড়েছে। দুয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টিতে জনজীবনে নেমে আসে চরম দুর্ভোগ। রবিবার দিনভর বৃষ্টি যেন ভোগান্তির সব মাত্রা অতিক্রম করে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT