
মোল্লা জাহাঙ্গীর আলম :
খুলনা মহানগরীর সোনাডাঙা এলাকা থেকে ৬০ বছর বয়সী এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন। নিখোঁজ বৃদ্ধার নাম বেলা রানী দাস। তিনি মানসিক ভারসাম্যহীন হলেও কথা বলতে পারেন বলে পরিবার সূত্রে জানা গেছে।পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, বেলা রানী দাসের গায়ের রং শ্যামলা, গঠন রোগা-পাতলা, মাথার চুল কোকড়া। নিখোঁজের সময় তার পরনে ছিল গোলাপি রঙের শাড়ি এবং হাতে শাখা। সোনাডাঙা মেইন রোড, গির্জার পাশে, নিউমার্কেট এলাকা থেকে তিনি নিখোঁজ হন। পরিবারের দাবি, তিনি হারিয়ে যাওয়ার পর থেকে খুলনা শহরের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।নিখোঁজের বিষয়ে সোনাডাঙা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে যে কোনো সহৃদয়বান ব্যক্তি সন্ধান দিতে পারলে নগদ ১০ -হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।যোগাযোগ. ১৫/১, সোনাডাঙা মেইন রোড, গির্জার পাশে, নিউমার্কেট, খুলনা। মোবাইল_01717-862986, 01712-664335.পরিবারের আকুল আবেদন, কেউ বেলা রানী দাসের সন্ধান পেলে দয়া করে উপরের ঠিকানা বা নম্বরে যোগাযোগ করুন। আপনার একটি তথ্য একটি মায়ের ঘরে ফেরার কারণ হতে পারে।বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬_খুলনা, মানবিক আবেদন – রূপসার- মোল্লা জাহাঙ্গীর আলম।
