খুলনা, বাংলাদেশ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় ২০০ বিঘার ঘেরে বাগদা চিংড়ির মড়ক: মৎস্য বিভাগের জরুরী পরিদর্শন ও পরামর্শ
  মৌলভী চা বাগানে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা, মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার 
  জলবায়ু সহনশীল কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে ডুমুরিয়ায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত
  ইউপি নির্বাচন ঘিরে ছাগলাদাহে মাঠে মোস্তাক আহমেদ, গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
  শিশু রামিসা হত্যা মামলার রায় আজ, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না
  ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা
  কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ
  কেশবপুরে সপ্তাহিক দেশ জনতার কথা  পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা
  মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত
  ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ঈদ উপহার বঞ্চিত  ভিক্ষুক ও দুস্থদের -মানববন্ধন

কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহ্বান

[ccfic]

ডেস্ক রিপোর্ট :

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত কিছু বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে কওমি মাদরাসা, আলেম-উলামা ও দ্বীনি শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে যে অপপ্রচার ও নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে, খুলনা জেলা ইমাম পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করছে।বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কোনো ব্যক্তি অপরাধে জড়িত থাকলে তার নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। অপরাধীর বিচার হওয়া উচিত—এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। তবে বিচ্ছিন্ন কোনো ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করে সমগ্র কওমি মাদরাসা শিক্ষা ব্যবস্থা, লক্ষাধিক শিক্ষার্থী এবং আলেম-উলামাকে প্রশ্নবিদ্ধ করা ন্যায়বিচার ও বস্তুনিষ্ঠতার পরিপন্থী।নেতৃবৃন্দ আরও বলেন, কওমি মাদরাসা দীর্ঘদিন ধরে কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা, নৈতিক চরিত্র গঠন এবং সমাজে ধর্মীয় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অতীতে বিভিন্ন সময়ে নানা অপবাদ দিয়ে কওমি মাদরাসাকে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হয়েছে; বর্তমানেও একই ধরনের অপপ্রচার লক্ষ্য করা যাচ্ছে।খুলনা জেলা ইমাম পরিষদ দেশের গণমাধ্যম, সচেতন নাগরিক ও সংশ্লিষ্ট সকল মহলের প্রতি আহ্বান জানায়, যেন তথ্য-প্রমাণ ও ন্যায়বিচারের ভিত্তিতে অবস্থান গ্রহণ করা হয় এবং কোনো ধরনের বিদ্বেষমূলক প্রচারণা বা ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টায় অংশগ্রহণ না করা হয়।বিবৃতিদাতাগণ বলেন, অপরাধীর বিচার হোক, তবে কওমি মাদরাসা ও দ্বীনি শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বন্ধ করতে হবে।বিবৃতিদাতাগণ:মাওলানা গোলাম কিবরিয়া — সাধারণ সম্পাদক,মাওলানা অধ্যক্ষ এ.এফ.এম. নাজমুস সউদ — যুগ্ম সাধারণ সম্পাদক,মোল্লা মেরাজুল হক- প্রচার সম্পাদক, কারী হাবিবুল্লাহ বেলাল — অর্থ সম্পাদক,মাওলানা জাহিদুল ইসলাম,মাওলানা জাহিদুল হক,মাওলানা নূর শাহিদ জালালী, মোল্লা মেরাজুল হক প্রচার সম্পাদক খুলনা জেলা ইমাম পরিষদ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT