
নাঈম হাসান, বাগেরহাট জেলা প্রতিনিধি:-বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজের অবস্থান জানান দিয়েছেন এ. এস. এম. সাদাকাত হোসেন। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫টায় মোটরসাইকেল শোডাউন ও বিভিন্ন স্থানে পথসভা করে তিনি এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।সাদাকাত হোসেন স. ম. ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এবং কলাতলা ইউনিয়ন বিএনপির সদস্য। তাঁর নেতৃত্বে আয়োজিত মোটরসাইকেল শোডাউনটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে তাঁর সমর্থক ও দলীয় নেতাকর্মীরা অংশ নেন।শোডাউন শেষে ইউনিয়নের বিভিন্ন বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। এসব পথসভায় বক্তব্য দেন সাদাকাত হোসেন। তিনি এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে তাঁদের সুখ-দুঃখের অংশীদার হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।পথসভায় আরও বক্তব্য দেন কলাতলা ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ দেলোয়ার হোসেন দিলু, ইউনিয়ন যুবদল নেতা নুর ইসলাম সজিব, আল আমিন খান, মাওলানা নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত নৌবাহিনী কর্মকর্তা শেখ মুনির আহম্মেদসহ স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতারা।এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
