খুলনা, বাংলাদেশ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  বটিয়াঘাটা উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ:
  তৃণমূল জাগপা’র পক্ষ থেকে গোটা দেশে সহিংসতা ও মানুষ পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা প্রতিবাদঃ
  ডুমুরিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ: ১৬ দিন পর প্রধান আসামি মদন গ্রেপ্তার দীর্ঘদিন পলাতক থাকার পর রংপুর থেকে ভোররাতে আটক; মদনের দাবি, প্রতিপক্ষের হামলার প্রতিবাদ করতে গিয়ে সংঘর্ষ, আহত হন তাঁরাও
  মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষিত বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি
  সহিংসতা মোকাবিলায় সরকার কিছুটা হলেও ব্যর্থ: তথ্য উপদেষ্টা
  ঈদগাহ হাই স্কুল মাঠে দুইদিন ব্যাপী ঐতিহাসিক ইসলামী সম্মেলন ৩ ও ৪ ডিসেম্বর 
  তুমি নেই মতিন ভাই, তবু হৃদয়ে বাজে তোমার সেই সুমিষ্ট কণ্ঠ সাবেক কৃষিবিষয়ক আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, খুলনার সৈয়দ আবদুল মতিন স্মরণে
  জালালাবাদে বিনোদন প্রেমীদের জন্য দৃষ্টিনন্দন পার্ক হচ্ছে 
  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে (COP31) যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন:
  ইসলামপুরে গণশৌচাগারে নবজাতক ফেলে পালানোর অভিযোগ, শনাক্ত মা 

সহিংসতা মোকাবিলায় সরকার কিছুটা হলেও ব্যর্থ: তথ্য উপদেষ্টা

[ccfic]

নিজস্ব প্রতিবেদক খুলনা।। সাম্প্রতিক সময়ে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও বিভিন্ন স্থানে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় সরকারের কিছুটা হলেও ব্যর্থতা রয়েছে বলে স্বীকার করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জনগণের নিরাপত্তার দায়িত্ব সরকারের। সেই দায়িত্বে থাকা অবস্থায় এ ধরনের ঘটনা ঘটলে কেউ মনে করতেই পারেন, এখানে সরকারের কিছুটা হলেও ব্যর্থতা আছে। কারণ, সরকার এসব ঘটনা ঠেকাতে পারেনি। তবে সরকার দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে। মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।তিনি বলেছেন, জনগণের নিরাপত্তার দায়িত্ব সরকারের। সেই দায়িত্বে থাকা অবস্থায় এ ধরনের ঘটনা ঘটলে কেউ মনে করতেই পারেন, এখানে সরকারের কিছুটা হলেও ব্যর্থতা আছে। কারণ, সরকার এসব ঘটনা ঠেকাতে পারেনি। তবে সরকার দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে। মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।সংবাদ সম্মেলনে সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে এক সাংবাদিক বলেন, গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ নানা সহিংস ঘটনা ঘটছে। ফরিদপুরে একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় ঘুমন্ত অবস্থায় থাকা চালক জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন। এর আগে একটি স্কুলবাসেও বোমা হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কী করছে?
তিনি বলেন, কোনো কিছু হয়নি, এটা বলা সরকারের দিক থেকে ঠিক হবে না। যখন একটা সরকার জনগণের নিরাপত্তার দায়িত্বে থাকে, যখন এ ধরনের ঘটনা ঘটে এবং একটা মৃত্যুও যখন হয়, সেটা নিশ্চিতভাবেই যে কেউ মনে করতে পারে যে এখানে সরকারের কিছুটা হলেও ব্যর্থতা আছে। কারণ সেটা ঠেকাতে ব্যর্থতিনি বলেন, কোনো কিছু হয়নি, এটা বলা সরকারের দিক থেকে ঠিক হবে না। যখন একটা সরকার জনগণের নিরাপত্তার দায়িত্বে থাকে, যখন এ ধরনের ঘটনা ঘটে এবং একটা মৃত্যুও যখন হয়, সেটা নিশ্চিতভাবেই যে কেউ মনে করতে পারে যে এখানে সরকারের কিছুটা হলেও ব্যর্থতা আছে। কারণ সেটা ঠেকাতে ব্যর্থ হয়েছে। তবে সাম্প্রতিক ঘটনাগুলোর কারণে দেশজুড়ে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে বলে মনে করেন না তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, অধিকাংশ মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে, এমন বক্তব্যের পক্ষে কোনো পরিসংখ্যান নেই। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তার মনে হয়নি যে মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এ ধরনের ঘটনা ঘটলে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হওয়া স্বাভাবিক। আওয়ামী লীগের কর্মসূচি হলে আইন ভঙ্গ সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম এবং বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের সভা-সমাবেশ করার বিষয়ে প্রশ্ন করা হয়। বিশেষ করে লন্ডন থেকে দেশে এসে একজন সাবেক সংসদ সদস্য কীভাবে নিজ নির্বাচনী এলাকায় সভা করলেন এবং ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রসংগঠনের মিছিলের বিষয়ে গোয়েন্দাদের কাছে আগাম তথ্য ছিল কি না, তা জানতে চান একজন সাংবাদিক। আওয়ামী লীগের কর্মসূচি হলে আইন ভঙ্গ
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম এবং বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের সভা-সমাবেশ করার বিষয়ে প্রশ্ন করা হয়। বিশেষ করে লন্ডন থেকে দেশে এসে একজন সাবেক সংসদ সদস্য কীভাবে নিজ নির্বাচনী এলাকায় সভা করলেন এবং ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রসংগঠনের মিছিলের বিষয়ে গোয়েন্দাদের কাছে আগাম তথ্য ছিল কি না, তা জানতে চান একজন সাংবাদিক। জবাবে জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তবে আওয়ামী লীগ করেছেন বা দলটির সঙ্গে যুক্ত ছিলেন এমন প্রত্যেক ব্যক্তির অন্য কোনো সভা-সমাবেশে অংশ নেওয়ার ওপর স্বয়ংক্রিয়ভাবে নিষেধাজ্ঞা নেই। কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা না থাকলে, তিনি কারাগারে না থাকলে কিংবা জামিনে থাকলে অন্য ধরনের সভা-সমাবেশ করতে পারবেন। তিনি বলেন, আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। এর আগ পর্যন্ত ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনীর মাধ্যমে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। ফলে আওয়ামী লীগের ব্যানারে দলীয় সভা, মিছিল বা কর্মসূচি করার সুযোগ নেই। লন্ডন থেকে আসা সাবেক সংসদ সদস্যের সভা প্রসঙ্গে তিনি বলেন, ওই সভাটি আওয়ামী লীগের ব্যানারে বা দলীয় কর্মসূচি হিসেবে আয়োজন করা হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া প্রয়োজন।
ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রসংগঠনের মিছিলসহ বিভিন্ন স্থানে হঠাৎ করে রাজনৈতিক কর্মসূচি ও সহিংসতার ঘটনায় গোয়েন্দা সংস্থার ব্যর্থতা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এসব ঘটনাকে সরাসরি গোয়েন্দা ব্যর্থতা বলতে তিনি প্রস্তুত নন।তিনি বলেন, বাংলাদেশ অনেক বড় দেশ। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রতিদিন শত শত তথ্য আসে। এর মধ্যে কিছু ঘটনা হঠাৎ করে ঘটতে পারে। আবার অনেক ঘটনা আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগেই প্রতিহত করে, যেগুলো সব সময় জনসমক্ষে আসে না।সামগ্রিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমকে ব্যর্থতা বলতে রাজি নন জানিয়ে তিনি বলেন, সাম্প্রতিক কিছু বিচ্ছিন্ন ঘটনা দিয়ে পুরো বাহিনীর পারফরম্যান্স মূল্যায়ন করা ঠিক হবে না।
এ সময় তিনি বলেন, অতীতের কর্তৃত্ববাদী শাসনের পতনের পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের তুলনা করলে দেশ তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে। তবে এর অর্থ এই নয় যে, সরকারের দায়িত্বে থাকা অবস্থায় এ ধরনের সহিংস ঘটনা ঘটবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT