খুলনা, বাংলাদেশ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  বটিয়াঘাটা থানায় নবগত অফিসার ইনচার্জ মিজানুর রহমানকে ফুলের শুভেচ্ছা জানান : জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস
  জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের
  সংবাদ প্রকাশের উদ্যোগ নিতেই সাংবাদিক জিয়াউদ্দীনকে হত্যার হুমকি! রিপোর্টার্স ইউনিটির নিন্দা
  ডুমুরিয়া-মনিরামপুরের ক্রীড়াপ্রেমীদের মিলনমেলা, মাঠজুড়ে দর্শকের উচ্ছ্বাস
  মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ৭ শিক্ষার্থী:
  বটিয়াঘাটা উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ:
  তৃণমূল জাগপা’র পক্ষ থেকে গোটা দেশে সহিংসতা ও মানুষ পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা প্রতিবাদঃ
  ডুমুরিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ: ১৬ দিন পর প্রধান আসামি মদন গ্রেপ্তার দীর্ঘদিন পলাতক থাকার পর রংপুর থেকে ভোররাতে আটক; মদনের দাবি, প্রতিপক্ষের হামলার প্রতিবাদ করতে গিয়ে সংঘর্ষ, আহত হন তাঁরাও
  মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষিত বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি
  সহিংসতা মোকাবিলায় সরকার কিছুটা হলেও ব্যর্থ: তথ্য উপদেষ্টা

ডুমুরিয়া সোনালী ব্যাংকে ব্যাগ কেটে ২ লাখ টাকা চুরি! সিসিটিভিতে শনাক্ত তিন সন্দেহভাজন ব্যাংকের ভেতরেই চোরের থাবা, টাকা নিয়ে উধাও চক্র; সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি ভুক্তভোগীর

[ccfic]

জি,এম,ফিরোজ, ডুমুরিয়া। ব্যাংকে টাকা তুলতে বা জমা দিতে গিয়েও কি নিরাপদ নন গ্রাহকরা? এবার খুলনার ডুমুরিয়া সোনালী ব্যাংকের ভেতরে ব্যাগ কেটে দুই লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। মাত্র কয়েক মিনিটের কৌশলে দলিল লেখক তুহিনের ব্যাগ থেকে বিপুল পরিমাণ টাকা নিয়ে উধাও হয়েছে চোরচক্র। সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় তিন সন্দেহভাজনকে শনাক্ত করা গেছে বলে ভুক্তভোগীর দাবি।জানা গেছে, খুলনা সদরের দলিল লেখক তুহিন ডুমুরিয়া সোনালী ব্যাংকে অবস্থানকালে দুর্বৃত্তরা কৌশলে তাঁর ব্যাগ কেটে দুই লাখ টাকা নিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে তিনি হতবাক হয়ে পড়েন। পরে ব্যাংকের সিসিটিভি ফুটেজে তিনজন সন্দেহভাজনের উপস্থিতি শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে।ঘটনার পর ভুক্তভোগী দ্রুত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের পরিচয় শনাক্ত, চুরি হওয়া টাকা উদ্ধার এবং অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।প্রশ্ন উঠেছে, ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ ও নিরাপত্তাবেষ্টিত স্থানে কীভাবে এমন চুরির ঘটনা ঘটল? ব্যাংকের ভেতরে গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি ব্যবস্থা কতটা কার্যকর—তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগী। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে সন্দেহভাজনদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দুই লাখ টাকা উদ্ধারে কার্যকর তদন্তের অপেক্ষায় রয়েছেন তিনি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT