খুলনা, বাংলাদেশ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  বটিয়াঘাটা থানায় নবগত অফিসার ইনচার্জ মিজানুর রহমানকে ফুলের শুভেচ্ছা জানান : জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস
  জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের
  সংবাদ প্রকাশের উদ্যোগ নিতেই সাংবাদিক জিয়াউদ্দীনকে হত্যার হুমকি! রিপোর্টার্স ইউনিটির নিন্দা
  ডুমুরিয়া-মনিরামপুরের ক্রীড়াপ্রেমীদের মিলনমেলা, মাঠজুড়ে দর্শকের উচ্ছ্বাস
  মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ৭ শিক্ষার্থী:
  বটিয়াঘাটা উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ:
  তৃণমূল জাগপা’র পক্ষ থেকে গোটা দেশে সহিংসতা ও মানুষ পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা প্রতিবাদঃ
  ডুমুরিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ: ১৬ দিন পর প্রধান আসামি মদন গ্রেপ্তার দীর্ঘদিন পলাতক থাকার পর রংপুর থেকে ভোররাতে আটক; মদনের দাবি, প্রতিপক্ষের হামলার প্রতিবাদ করতে গিয়ে সংঘর্ষ, আহত হন তাঁরাও
  মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষিত বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি
  সহিংসতা মোকাবিলায় সরকার কিছুটা হলেও ব্যর্থ: তথ্য উপদেষ্টা

পাইকগাছায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

[ccfic]

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি: –জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয়ভাবে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনার পাইকগাছায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। দিবসটি পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচির অংশ হিসেবে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ সময় তাঁরা হাসপাতাল প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ, খুলনা জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, বিএনপি নেতা তুষার ক্লান্তি মণ্ডল, সেলিম রেজা লাকি। এ ছাড়া পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মনিরুজ্জামান মনি, শাহিনুর রহমান শাহিন ও তৈয়েবুর রহমান কর্মসূচিতে অংশ নেন। তাঁদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন সাবেক পৌর ছাত্রদল সভাপতি আরিফুল ইসলাম, কুদ্দুস গোলদার, মারুফুল হক প্রিন্স, মাহসিন, মফিজুল, সুমন আহম্মদ, আসিবুর রহমান জীবন, রুবেল, আমিন ও রাহতসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, হাসপাতাল একটি গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠান। প্রতিদিন অসংখ্য রোগী ও তাঁদের স্বজনেরা এখানে চিকিৎসাসেবা নিতে আসেন। তাই হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগের মাধ্যমে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে কর্মসূচিটি সম্পন্ন হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT