
এম আবু হেনা সাগর, ঈদগাঁও ঈদগাঁও উপজেলার জালালাবাদে ইউপি চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে নান্দনিক বিনোদন পার্ক হচ্ছে। যেটি ভ্রমণ পিপাসুদের জন্য নতুন সংযোজনও বটে।৯ নভেম্বর (সোমবার) বিকেলে সরেজমিন পরিদর্শনে দেখা যায়, রাবার ড্র্যামে পাশ্ববর্তী রেল সড়কের পাশঘেষে জালালাবাদের অংশের পশ্চিম পাশে পার্কের কিছু অংশের দৃশ্য চোখে পড়ে। পানির ফোয়ারা,মাঝ অংশে ফুল গাছ,গাছে সাদা-লাল রংকরনে মনোমুগ্ধকর চিত্র যেন সত্যিই মন জুড়িয়ে যায়। আরও দেখা যায়,রেলপথের পাশঘেষে সুন্দর সবুজ গাছগাছালি তে ভরপুর। পাশেই নান্দনিক রুপে গড়ে উঠছে আরও একটি নতুন ডিজাইন পার্ক। এটির কাজ এখনো চলমান। পরিপূর্ণতা খুঁজে পেতে আরো কিছুটা দিন অপেক্ষা করতে হবে। চেয়ারম্যান আলমগীর তাজ জনির নিজস্ব অর্থায়নে রুপ পাচ্ছে দৃষ্টিনন্দন পার্কের।জানা যায়,পড়ন্ত বিকেলে ঈদগাঁও-জালালাবাদ ও ইসলামাবাদ ইউনিয়নে পাড়া মহল্লার নানা শ্রেনী পেশার লোকজন রেললাইন ঘুরতে আসে। কেউ বন্ধুদের সাথে আড্ডায় মসগুল থাকে আর কেউবা হাঁটাহাটি করে। কেউবা নির্জনে একাকি আনমনে বিকেলের নান্দনিক পরিবেশ উপভোগ করেন। রেল লাইনের মত এমন দৃষ্টিনন্দন স্থানে দ্রুতসময়ে গড়ে উঠছে নান্দনিক পার্কের।যেখানে বৈকালিক সময়টা উপভোগ করা যাবে,ভ্রমণ পিপাসুদের জন্য আনন্দময় স্থান হবে। একটু আনন্দ,বিনোদন আর একটু অবসর কে না চাই। পরিবার নিয়ে সময় কাটানোর জন্য। নদীর তীর,পার্ক বা শান্ত পরিবেশে একটু ঘুরতে ফিরতে। বিকেলে ঘুরতে আসা স্থানীয়রা অন্তত কিছুটা সময় মনোরম পরিবেশে কাটানোর সুযোগ পাবে। সচেতন যুবক শহীদ ও নুরুচ্ছফাসহ কয়েকজন জানান, ঈদগাঁও উপজেলায় বিনোদনের তেমন সুযোগ সুবিধা নেই। তরুন-তরুনী,ছাত্র-ছাত্রীসহ নানা পেশা লোকজনরা দীর্ঘসময় ধরে বিনোদন থেকে বঞ্চিত। কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও তেমন নতুন কিছু দেখার সুযোগ হয়ে উঠেনা। এমন অবস্থায় রেললাইনের পাশ্ববর্তী নান্দনিক রুপে গড় উঠছে পার্ক। যেখানে স্থানীয় লোকেরা বৈকালিক সময়টা দারুনভাবে কাটাতে পারবে। এটি নি:সন্দেহে একটি ভাল উদ্যােগ। ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি জানান,আনুমানিক ২০ লক্ষ টাকা ব্যয়ে জালালাবাদের রেল সড়কের পাশে একটি নান্দনিক পার্ক হবে। যেখানে চারপাশে ফুল গাছ,ঝর্ণা,লাইটিংসহ বসা মতো জায়গা করা হবে। তার পাশেই একটি শিশু পার্ক করার উদ্যােগ নিয়েছি। অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করে বৃহৎ এলাকাবাসীকে একটি বিনোদন পার্ক উপহার দেওয়ার চেষ্টায় আছি।
