খুলনা, বাংলাদেশ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  পাইকগাছায় বিনামূল্যে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প/সাড়ে ৩ শতাধিক রোগীকে সেবা
  হামলার ঘটনায় নাম জড়ানোর প্রতিবাদে বিএনপি নেতা টুটুলের সংবাদ সম্মেলন
  কেশবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি 
  খুলনা পলিটেকনিকের দুই শিক্ষার্থীর মধ্যে প্রেমের বিরোধ, ছুরিকাঘাতে আহত যুবক
  ডুমুরিয়া রংপুরে ডাঃ অমিত মল্লিকের মায়ের পরলোক গমন।
  শেষ সময়েও জনসমর্থনে এগিয়ে মেম্বার পদপ্রার্থী শফিকুল, ঘোষণা করলেন নির্বাচনী ইশতেহার
  ঈদগাঁও বাজারে উচ্ছেদ নোটিশে হাইকোর্টের স্থিতাবস্থা ৪ সপ্তাহের রুল জারি
  খুলনায় রুপসা বন্ধুর ছু*রি*আঘাতে যুবক গুরুতর আহত।
  খুলনায় রুপসা বন্ধুর ছু*রি*আঘাতে যুবক গুরুতর আহত।
  দাকোপে জাতীয় সমবায় দিবস উদযাপন

পাইকগাছায় বিনামূল্যে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প/সাড়ে ৩ শতাধিক রোগীকে সেবা

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি খুলনার পাইকগাছায় কৃতি শিক্ষার্থী ও শিক্ষক সম্মাননা প্রদান এবং বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কপিলমুনির রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সাতক্ষীরার গ্রামীণ চক্ষু হাসপাতালের উদ্যোগে ওই কর্মসূচির আয়োজন করা হয়।রোববার (৮ নভেম্বর-২৬) সকাল ৯টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে কর্মসূচির শুভউদ্বোধন করেন, পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মোঃ আব্দুল মজিদ। ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম কাগুজির সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মোঃ শফিউল আজম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সার্বিক তত্ত্বাবধায়ক ডা. স্বপন মজুমদার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা বিএনপির সদস্যসচিব এস. এম. ইমদাদুল হক, খুলনা জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন ডাবলু, বিএনপি নেতা তুষার কান্তি মণ্ডল, শেখ আব্দুল গফুর, সরদার তোফাজ্জেল হোসেন, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি এম. আজাদ হোসেন, সাধারণ সম্পাদক পলাশ কর্মকার, সিনিয়র সাংবাদিক শেখ আব্দুল গফুর, জি. এম. আসলাম হোসেন, বিএনপি নেতা কাশেম জোয়াদ্দার ও সাংবাদিক এম. এম. আব্দুল জলিল প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা জিয়াউর রহমান এবং পবিত্র গীতা পাঠ করেন স্মৃতি মজুমদার।ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. স্বপন মজুমদার এবং সাতক্ষীরা চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. মোঃ মনিরুজ্জামান। দিনব্যাপী এ বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্পে সাড়ে তিন শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। সাতক্ষীরা চক্ষু হাসপাতালে স্থানীয় ও দূরদুরান্ত থেকে আাসা রোগীরা বিনামূল্যের চিকিৎসা পেয়ে অত্যন্ত খুশি।০৯/১১/২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT