খুলনা, বাংলাদেশ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দাকোপে জাতীয় সমবায় দিবস উদযাপন
  ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষেগ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান:
  খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সন্ধ্যায় শহিদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান:
  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উপলক্ষে জেলা প্রশাসন, খুলনা এর আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন : খুলনার বিভাগীয় কমিশনার
  খুলনায় নূর আজিম বাহিনীর ৬ সদস্য অ*স্ত্র ও গু*লিসহ গ্রে*প্তা*র!
  বটিয়াঘাটা উপজেলার জাতীয় সমবায় দিবস পালন:
  ঈদগাঁও আন নূর একাডেমির বার্ষিক পুরুস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত 
  খুলনায় এবার নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা-ভাঙচুর 
  মুকসুদপুরে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতা
  মুকসুদপুরে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতা

কেশবপুরে চালককে ছুরিকাঘাত করে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই

[ccfic]

 

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি:-যশোরের কেশবপুরে যাত্রীবেশে ভ্যানে উঠে সুযোগ বুঝে চালককে পেছন থেকে ছুরিকাঘাত করে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই করে পালিয়েছে এক দুর্বৃত্ত। রোববার (৮ নভেম্বর-২৬) সন্ধ্যায় উপজেলার মাদারডাঙ্গা এলাকায় নতুন হাট–গড়ভাঙ্গা সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভ্যানচালক রেজাউল (৪৮)। তিনি কেশবপুর পৌর এলাকার ভোগতী গ্রামের আনসার সরদারের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় এক ব্যক্তি যাত্রীবেশে রেজাউলের ব্যাটারিচালিত ভ্যানে ওঠেন। পরে মাদারডাঙ্গা এলাকায় নতুন হাট–গড়ভাঙ্গা সড়কে পৌঁছালে সুযোগ বুঝে পেছন থেকে চালককে ছুরিকাঘাত করেন। এরপর ভ্যানটি নিয়ে দ্রুত পালিয়ে যান ওই দুর্বৃত্ত।পরে স্থানীয়রা আহত রেজাউলকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় স্থানান্তর করা হয়।এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে কেশবপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুর হক ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন বলে জানা গেছে।ছবিঃ০৮/১১/২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT