খুলনা, বাংলাদেশ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দাকোপে জাতীয় সমবায় দিবস উদযাপন
  ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষেগ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান:
  খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সন্ধ্যায় শহিদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান:
  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উপলক্ষে জেলা প্রশাসন, খুলনা এর আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন : খুলনার বিভাগীয় কমিশনার
  খুলনায় নূর আজিম বাহিনীর ৬ সদস্য অ*স্ত্র ও গু*লিসহ গ্রে*প্তা*র!
  বটিয়াঘাটা উপজেলার জাতীয় সমবায় দিবস পালন:
  ঈদগাঁও আন নূর একাডেমির বার্ষিক পুরুস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত 
  খুলনায় এবার নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা-ভাঙচুর 
  মুকসুদপুরে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতা
  মুকসুদপুরে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতা

৪১ বছরের শ্যামাপূজার ঐতিহ্য, ২০২৫ থেকে একই বটমূলে ঈদের জামাত,হিন্দু-মুসলিমের সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত ডুমুরিয়ার শাহপুর বাজার

[ccfic]

জি,এম,ফিরোজ, ডুমুরিয়া:-একই বটমূল, একই প্রাঙ্গণ—৪১ বছর ধরে এখানে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের শ্রীশ্রী শ্যামাপূজা। আর নতুন করে ২০২৫ সাল থেকে এই একই স্থানে শুরু হয়েছে মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার জামাত। ধর্মীয় আচার আলাদা হলেও সম্প্রীতি, ভালোবাসা ও পারস্পরিক সহযোগিতায় একাকার দুই সম্প্রদায়ের মানুষ। খুলনার ডুমুরিয়া উপজেলার শাহপুর বাজারের বটমূল এখন সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের এক অনন্য দৃষ্টান্ত।দীর্ঘ ৪১ বছর ধরে হিন্দু-মুসলিমের সম্মিলিত সহযোগিতায় শাহপুর বাজারে শ্যামাপূজার আয়োজন হয়ে আসছে। এর ধারাবাহিকতায় ২০২৫ সাল থেকে একই স্থানে মুসলিম সম্প্রদায়ের ঈদের জামাতের আয়োজন শুরু হয়। ফলে পূজা ও ঈদের মতো দুই সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় আয়োজন একই প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার এক ব্যতিক্রমী পরিবেশ তৈরি হয়েছে।শ্যামাপূজা কমিটির প্রচার সম্পাদক বাবু চিত্তরঞ্জন মণ্ডল বলেন, প্রায় ৪১ বছর ধরে শাহপুর বাজারে হিন্দু-মুসলিম সবার সহযোগিতায় শ্যামাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ২০২৫ সাল থেকে মুসলিম ভাইয়েরাও একই স্থানে ঈদের জামাত আদায় করছেন। সবার সহযোগিতায় এ সম্প্রীতির ধারা অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, আজ শ্যামাপূজা, আগামীকাল সোমবার মায়েদের আরতি প্রতিযোগিতা এবং মঙ্গলবার রাত ১০টায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালার আয়োজন করা হয়েছে। পূজা আয়োজনে প্রশাসনের সহযোগিতার কথাও তিনি উল্লেখ করেন।পূজা কমিটির সভাপতি নিতাই চন্দ্র দত্ত বলেন, প্রায় ৩৮ বছর ধরে তিনি শাহপুর বাজারে স্বর্ণ ব্যবসা করছেন। পাশাপাশি শ্যামাপূজাসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন। তিনি বলেন, ‘হিন্দু-মুসলিম আমরা ভাই ভাই। সবাই মিলেমিশে থাকি। একই বটমূলে আমাদের পূজা হয়, আবার মুসলিম ভাইয়েরা ঈদের জামাত আদায় করেন। এই সম্প্রীতি ও সহযোগিতা আগামীতেও বজায় রাখতে চাই।’সাধারণ সম্পাদক উত্তম কুমার কর্মকার বলেন, প্রায় ৪১ বছর ধরে শাহপুর বাজারের বটমূলে শ্যামাপূজা হয়ে আসছে। হিন্দু-মুসলিম সবার সহযোগিতা ও অংশগ্রহণেই প্রতিবছর এ আয়োজন সম্পন্ন হয়।শাহপুর বাজার বণিক সমিতির সভাপতি এ কে এম জাফর ইকবাল বলেন, বাজার কমিটির পক্ষ থেকে শ্যামাপূজা আয়োজনে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আজগর লবিও পূজা কমিটিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।ধর্মীয় ভিন্নতা নয়, পারস্পরিক শ্রদ্ধা ও মানবিক বন্ধনই যে সমাজকে এগিয়ে নিতে পারে, শাহপুর বাজারের বটমূল তারই বাস্তব উদাহরণ। ৪১ বছরের শ্যামাপূজার ঐতিহ্যের সঙ্গে ২০২৫ সালে যুক্ত হওয়া ঈদের জামাতের আয়োজন নতুন মাত্রা দিয়েছে এই সম্প্রীতির বন্ধনে। শাহপুরের এই দৃষ্টান্ত ছড়িয়ে পড়ুক দেশের সর্বত্র—এমন প্রত্যাশা স্থানীয়দের।।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT