খুলনা, বাংলাদেশ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দাকোপে জাতীয় সমবায় দিবস উদযাপন
  ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষেগ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান:
  খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সন্ধ্যায় শহিদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান:
  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উপলক্ষে জেলা প্রশাসন, খুলনা এর আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন : খুলনার বিভাগীয় কমিশনার
  খুলনায় নূর আজিম বাহিনীর ৬ সদস্য অ*স্ত্র ও গু*লিসহ গ্রে*প্তা*র!
  বটিয়াঘাটা উপজেলার জাতীয় সমবায় দিবস পালন:
  ঈদগাঁও আন নূর একাডেমির বার্ষিক পুরুস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত 
  খুলনায় এবার নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা-ভাঙচুর 
  মুকসুদপুরে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতা
  মুকসুদপুরে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতা

সুনামগঞ্জের দিরাইয়ে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

[ccfic]

সুনামগঞ্জ প্রতিনিধি :-করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’— প্রতিপাদ্যে সুনামগঞ্জের দিরাইয়ে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। রবিবার দুপুরে দিরাউ উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয়,জিও,এনজিও কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন।এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা হিরণ্ময় রায়ের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার।বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা সন্দীপ মজুমদার,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মফিজুল ইসলাম খান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মির্জা মোহাম্মদ আবু সাইদ, সাংসদ নাছির উদ্দীন চৌধুরীর একান্ত সচিব রুদ্র মিজান, দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত সাগর দাস,গোপেশ বর্মন,হাফছা বেগম প্রমুখ।দিবসটি উপলক্ষে ভাটিবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড উদ্যোগে সমবায়ীদের মধ্যে প্রায় ১৫০টি বিভিন্ন প্রজাতির ফলজাত গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি পৌর শহরের ছিন্নমূল ও অসহায় শতাধিক মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। ##কুলেন্দু শেখর দাসসুনামগঞ্জ প্রতিনিধি০৮.১১.২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT