খুলনা, বাংলাদেশ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  পাইকগাছায় বিনামূল্যে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প/সাড়ে ৩ শতাধিক রোগীকে সেবা
  হামলার ঘটনায় নাম জড়ানোর প্রতিবাদে বিএনপি নেতা টুটুলের সংবাদ সম্মেলন
  কেশবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি 
  খুলনা পলিটেকনিকের দুই শিক্ষার্থীর মধ্যে প্রেমের বিরোধ, ছুরিকাঘাতে আহত যুবক
  ডুমুরিয়া রংপুরে ডাঃ অমিত মল্লিকের মায়ের পরলোক গমন।
  শেষ সময়েও জনসমর্থনে এগিয়ে মেম্বার পদপ্রার্থী শফিকুল, ঘোষণা করলেন নির্বাচনী ইশতেহার
  ঈদগাঁও বাজারে উচ্ছেদ নোটিশে হাইকোর্টের স্থিতাবস্থা ৪ সপ্তাহের রুল জারি
  খুলনায় রুপসা বন্ধুর ছু*রি*আঘাতে যুবক গুরুতর আহত।
  খুলনায় রুপসা বন্ধুর ছু*রি*আঘাতে যুবক গুরুতর আহত।
  দাকোপে জাতীয় সমবায় দিবস উদযাপন

খুলনা পলিটেকনিকের দুই শিক্ষার্থীর মধ্যে প্রেমের বিরোধ, ছুরিকাঘাতে আহত যুবক

[ccfic]

নিজস্ব প্রতিবেদক, খুলনা:-খুলনা মহানগরীর খালিশপুরে প্রেমের সম্পর্কের জেরে এক তরুণকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে নগরীর আলমনগর পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।আহত তরুণের নাম অনিক হাসনাত মুন্না (১৯)। তিনি খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার বিভাগের চতুর্থ পর্বের শিক্ষার্থী। তাঁর বাড়ি ঝিনাইদহের শৈলকূপা এলাকায়। তাঁর বাবার নাম নজরুল ইসলাম।পুলিশের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, একই প্রতিষ্ঠানের সিভিল বিভাগের চতুর্থ পর্বের শিক্ষার্থী ববি আক্তার (১৯) তাঁর পেটে ছুরিকাঘাত করেন। ববি খুলনার সোনাডাঙ্গার শেখপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের মেয়ে।প্রাথমিকভাবে জানা গেছে, তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। শারীরিক সম্পর্কের পর বিয়েতে অস্বীকৃতি জানানোর বিষয়টি নিয়ে বিরোধের একপর্যায়ে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।ঘটনার পর আহত অনিক হাসনাত মুন্নাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদিকে, অভিযুক্ত ববি আক্তার খালিশপুর থানা পুলিশের হেফাজতে রয়েছেন।এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তী সময়ে তা জানা যাবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT