
নিজস্ব প্রতিনিধি :-১৯৭১ মহান স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে অবস্থান, যুদ্ধকালীন সময় পাকিস্তানের পক্ষ নিয়ে বাঙালির বিপক্ষে পাকিস্তান বাহিনীর হত্যা, ধর্ষণ, লুটের সাহায্য করা এবং স্বাধীনতা ও বাংলাদেশকে অস্বীকার করার অপরাধে “বাংলাদেশ জামাতে ইসলামী”কে স্বাধীন বাংলার মানুষ স্বাধীনতার ৫৬ বছর যাবত রাজাকার, আলবদর, ধর্ষক,লুন্ঠন কারী বলে আসছে।৭১ এ যুদ্ধকালীন সময় হত্যা ধর্ষণ লুট, যুদ্ধ অপরাধের দায়ে বিগত শেখ হাসিনার সরকারের আমলে তাদের অনেক শীর্ষ নেতাদের ফাঁসি হয়েছে।স্বাধীন বাংলাদেশে ৭১ যুদ্ধ অপরাধী বাংলাদেশ জামাতে ইসলামীকে সাথে নিয়ে প্রায় সব ক্ষমতাসীন দল ক্ষমতায় এসেছেন এবং তাদের ক্ষমতার অংশীদারিত্ব করেছেন। ২৬শে নির্বাচনের পরে বাংলাদেশের জনগণ দেখছে সেই জামাতে ইসলামীর শির্ষ নেতৃবৃন্দের অনেকে, নজরুল ইসলাম, আমির হামজার মত সংসদ সদস্যরাও নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে ।বাংলাদেশ জামাতে ইসলামীর কাছে উদাত্ত আহ্বান,এই সকল ধর্ষক নারী বাজদেরকে চিহ্নিত করে বাংলাদেশ জামায়াতে ইসলামকে কলঙ্ক মুক্ত করুন ।
