খুলনা, বাংলাদেশ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  পাইকগাছায় বিনামূল্যে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প/সাড়ে ৩ শতাধিক রোগীকে সেবা
  হামলার ঘটনায় নাম জড়ানোর প্রতিবাদে বিএনপি নেতা টুটুলের সংবাদ সম্মেলন
  কেশবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি 
  খুলনা পলিটেকনিকের দুই শিক্ষার্থীর মধ্যে প্রেমের বিরোধ, ছুরিকাঘাতে আহত যুবক
  ডুমুরিয়া রংপুরে ডাঃ অমিত মল্লিকের মায়ের পরলোক গমন।
  শেষ সময়েও জনসমর্থনে এগিয়ে মেম্বার পদপ্রার্থী শফিকুল, ঘোষণা করলেন নির্বাচনী ইশতেহার
  ঈদগাঁও বাজারে উচ্ছেদ নোটিশে হাইকোর্টের স্থিতাবস্থা ৪ সপ্তাহের রুল জারি
  খুলনায় রুপসা বন্ধুর ছু*রি*আঘাতে যুবক গুরুতর আহত।
  খুলনায় রুপসা বন্ধুর ছু*রি*আঘাতে যুবক গুরুতর আহত।
  দাকোপে জাতীয় সমবায় দিবস উদযাপন

জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত কাঁকড়া সমিতির নির্বাচন, নেতৃত্বের লড়াইয়ে ১০ প্রার্থী

[ccfic]

মোঃ শফিয়ার রহমান।পাইকগাছা( খুলনা) প্রতিনিধি: –জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচার-প্রচারণা। শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতে ব্যস্ত সময় পার করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাতটি পদের বিপরীতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১০ জন প্রার্থী।সোমবার (৯ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির নিজস্ব কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির এ তথ্য জানিয়েছেন।সমিতির মোট ৯টি পদের মধ্যে সহসভাপতি ও কোষাধ্যক্ষ পদে দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি সাতটি পদে ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবেন সমিতির ২৮১ জন ভোটার।সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। তাঁরা হলেন সমিতির সাবেক সভাপতি অধিবাস চন্দ্র সানা (ছাতা প্রতীক) এবং বর্তমান সহসভাপতি রনজিৎ কুমার মণ্ডল (চেয়ার প্রতীক)।সাধারণ সম্পাদক পদেও রয়েছে দুই প্রার্থীর লড়াই। এ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার ঘোষ (প্রজাপতি প্রতীক) এবং তরুণ ব্যবসায়ী মো. নজরুল ইসলাম (মোমবাতি প্রতীক)।এ ছাড়া পাঁচটি সদস্যপদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন। তাঁরা হলেন জয়ন্ত মণ্ডল (আম প্রতীক), পরিতোষ মণ্ডল (দেয়ালঘড়ি প্রতীক), প্রশান্ত রায় (হাতি প্রতীক), শ্যামল বৈরাগী (ডাব প্রতীক), নির্মল মণ্ডল (মই প্রতীক) ও সুকৃতি সরদার (মোরগ প্রতীক)।নির্বাচন ঘিরে সমিতির কার্যালয় থেকে বাজার পর্যন্ত বিভিন্ন স্থানে প্রার্থীদের পোস্টার ও প্রচারসামগ্রী দেখা গেছে। প্রার্থীরা নিজ নিজ অবস্থান থেকে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। অন্যদিকে, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচনসংশ্লিষ্ট কমিটি।নির্বাচনে সভাপতির দায়িত্ব পালন করবেন জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক রাধাকান্ত ঘোষ। কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন একই কার্যালয়ের সহকারী প্রশিক্ষক এমএ বারিক হোসেন এবং সমিতির কোষাধ্যক্ষ দেবব্রত কুমার দেবু।উল্লেখ্য, সহসভাপতি পদে প্রজিৎ কুমার মণ্ডল এবং কোষাধ্যক্ষ পদে সুশান্ত কুমার সরদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।প্রেরকমোঃ শফিয়ার রহমান।পাইকগাছা খুলনা প্রতিনিধি।০১৭১২-৩৩৩১৯৫

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT