
মোঃ শফিয়ার রহমান।পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:কপিলমুনির পার্শ্ববর্তী রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কৃতি শিক্ষার্থী-শিক্ষক সম্মাননা ও গ্রামীণ চক্ষু হাসপাতাল সাতক্ষীরার আয়োজনে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকাল ৯ টায় আয়োজিত অনুষ্ঠানে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি পাইকগাছা উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ। ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম কাগুজির সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক ডাঃ স্বপন মজুমদার।বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, খুলনা জেলা বিএনপি সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন ডাবলু, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, শেখ আব্দুল গফুর, সরদার তোফাজ্জেল হোসেন, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি এম আজাদ হোসেন, সাঃ সম্পাদক পলাশ কর্মকার, সিনিয়র সাংবাদিক শেখ আব্দুল গফুর, জি এম আসলাম হোসেন, বিএনপি নেতা কাশেম জোয়াদ্দার, সাংবাদিক এম এম আব্দুল জলিল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মোঃ শফিউল আজম।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মাওঃ জিয়াউর রহমান ও পবিত্র গীতা পাঠ করেন স্মৃতি মজুমদার। চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ স্বপন মজুমদার ও সাতক্ষীরা চক্ষু হাসপাতালের ডাঃ মোঃ মনিরুজ্জামান। উক্ত মেডিকেল ক্যাম্পে সাড়ে ৩ শত রোগী চিকিৎসা নেন।প্রেরকমোঃ শফিয়ার রহমান।পাইকগাছা খুলনা প্রতিনিধি।০১৭১২-৩৩৩১৯৫
