খুলনা, বাংলাদেশ | ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  এইচএসসিতে সবচেয়ে বেশি ফেল ইংরেজি ও আইসিটিতে
  একসঙ্গে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ কর্মকর্তা ও সদস্যকে প্রত্যাহার
  রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
  বিকল্প অর্থায়নে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ বাংলাদেশ
  খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ আশিক গ্রুপের দুই অস্ত্রধারী গ্রেফতার
  তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ
  তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ
  খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা
  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই

ডুমুরিয়ায় ৪০ পিস ইয়াবাসহ আটক মাদক কারবারিশাহপুরে পুলিশের বিশেষ অভিযান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

[ccfic]

 

জি. এম. ফিরোজ, ডুমুরিয়া: খুলনার ডুমুরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আকরাম বিশ্বাস (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার শাহপুর গাজীপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। আটক আকরাম উপজেলার থুকড়া এলাকার সুলতান বিশ্বাসের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আল-আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আকরামকে আটক করে। এ সময় তাঁর দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শুক্রবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।পুলিশের দাবি, আকরাম দীর্ঘদিন ধরে খুলনা শহরে মাটি কাটার সরদার হিসেবে কাজ করার পাশাপাশি বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নজরে ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT