
পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর:-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কেশবপুরের কৃতি সন্তান প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম সরদার-এর সংবর্ধনা প্রদান উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৯ অক্টোবর-২৬) রাতে মঙ্গলকোট শহীদ খালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে কেশবপুর থানা বিএনপি’র সাবেক ভাইস চেয়ারম্যান মাস্টার আব্দুল লতিফ সরদার-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত শিক্ষক মাঃ জহুরুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক মাঃ আশরাফ আলী, অধ্যাপক মহাশীন, আঃ বারী সরদার, আঃ হামিদ মোড়ল, মঙ্গলকোট সেবা সমাজ কল্যাণ সংস্থার পরিচালক এস,এম কোরবান আলী, রহমত আলী ভুট্টো, মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম বিশ্বাস, মাস্টার আবুল কালাম আজাদ, বিএনপি নেতা কামরুজ্জামান লিটন, মাঃ জালাল উদ্দীন সরদার, জিল্লুর রহমান, নুর আলী মোড়ল প্রমূখ।উল্লেখ্য, মেধাবী, হাস্যজ্জ্বল ও সদালাপী প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম সরদার যশোরের কেশবপুর উপজেলার ৫ নং মঙ্গলকোট ইউনিয়নে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মঙ্গলকোট গ্রামের আলহাজ্জ্ব মকছেদ আলী সরদার-এর ছেলেঅনুষ্ঠানেবিভিন্নএলাকারসুধীজনেরা উপস্থিত ছিলেন।ছবিঃ৩০/১০/২৬
