
নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও :-চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম (৩০ অক্টোবর) শুক্রবার কক্সবাজারের অন্যান্য থানার সাথে ঈদগাঁও থানাও পরিদর্শন করেন।পরিদর্শনকালে ডিআইজি থানার সার্বিক কার্যক্রম,ভৌত অবকাঠামো এবং দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন। এসময় তিনি অফিসার-ফোর্সের পেশাদারিত্ব, শৃঙ্খলা, জবাবদিহিতা ও রুলস-রেগুলেশনস যথাযথভাবে অনুসরণসহ প্রশাসনিক ও অপারেশনাল বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। ডিআইজি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,জননিরাপত্তা নিশ্চিত করাও জনবান্ধব পুলিশিং জোরদারে দক্ষতা,সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।পরিদর্শনকালে কক্সবাজার জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, পিপিএম-সেবাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
