খুলনা, বাংলাদেশ | ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  এইচএসসিতে সবচেয়ে বেশি ফেল ইংরেজি ও আইসিটিতে
  একসঙ্গে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ কর্মকর্তা ও সদস্যকে প্রত্যাহার
  রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
  বিকল্প অর্থায়নে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ বাংলাদেশ
  খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ আশিক গ্রুপের দুই অস্ত্রধারী গ্রেফতার
  তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ
  তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ
  খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা
  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই

ডুমুরিয়ার শলুয়া পূর্ণচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী ২৫ ডিসেম্বর, প্রস্তুতি চলছে

[ccfic]

অনুপম মল্লিক প্রতিনিধি ডুমুরিয়া খুলনা:পাঁচ দশকের পথচলা, স্মৃতির টানে পাশাপাশি আবারও এক আকাশের নিচে—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়া উপজেলার শলুয়া পূর্ণচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উদ্‌যাপনের প্রস্তুতি চলছে। বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। নিবন্ধনের শেষ তারিখ ৩০ নভেম্বর। দীর্ঘদিনের স্মৃতি রোমন্থন, প্রিয় সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে পুনর্মিলন এবং বিদ্যালয়ের গৌরবময় ঐতিহ্য উদ্‌যাপনের লক্ষ্যে এ আয়োজন ঘিরে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উদ্‌যাপন কমিটির পক্ষ থেকে প্রকৌশলী প্রদীপ তরফদার এ তথ্য নিশ্চিত করেছেন। অনুষ্ঠানের শেষাংশে দেশি-বিদেশি শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। আয়োজকদের প্রত্যাশা, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ অনুষ্ঠান পরিণত হবে আনন্দ, ভালোবাসা ও স্মৃতির এক বর্ণাঢ্য মিলনমেলায়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT