
আবিদুর রহমান আলিফ:-বটিয়াঘাটা উপজেলার আমিরপুর ইউনিয়নে বাল্যবিবাহ নিরোধ আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মোঃ ফজলে রাব্বী। বিয়ে চলাকালীন সময়ে পরিচালিত এ সময়ে ছেলের পিতা মোঃ এরশাদ শেখ মাতা তানিয়া কে ১০,০০০ টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয় এবং বিবাহ অনুষ্ঠানের সকল খাবার এতিম খানায় বিতরন করা হয়।গত কাল বৃহস্পতিবার সকাল ১০টায় বাল্যবিবাহ প্রতিরোধে উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন । অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনুসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বৃন্দ।বাল্যবিবাহ নিরোধ আইন বাস্তবায়ন এবং অপ্রাপ্তবয়স্কদের বিবাহ প্রতিরোধে প্রশাসনের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন নাগরিকগন।বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এ থেকে শিশুদের সুরক্ষা দিতে এবং আইন মেনে চলতে সকলের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।
