
অনুপম মল্লিক আড়ংঘাটা প্রতিনিধি: খেলাধুলার বিকাশ, মাদকমুক্ত সমাজ গঠন ও নতুন প্রজন্মকে সুস্থ ধারায় এগিয়ে নেওয়ার প্রত্যয়ে খুলনার দিঘলিয়া উপজেলার আড়ংঘাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে কিশোর ফুটবলারদের মাঝে ফুটবল বিতরণ করেছেন সমাজসেবক ও ক্রীড়ানুরাগী চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মতলুবুর রহমান মিতুল।কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, পড়াশোনার পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড় গড়ে তোলা এবং স্থানীয় ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে তাঁর এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।এ সময় মিতুল বলেন, “সামাজিক ও নৈতিক অবক্ষয় এবং মাদকের ভয়াল ছোবল থেকে কোমলমতি শিশু-কিশোরদের রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। প্রতিটি পরিবার থেকে দক্ষ ও প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে উঠলে এলাকার পাশাপাশি দেশের ভাবমূর্তিও উজ্জ্বল হবে। একটি সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।”তিনি আরও বলেন, এলাকার সামাজিক-সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার মানোন্নয়নে তাঁর প্রচেষ্টা অব্যাহত থাকবে।এ সময় উপস্থিত ছিলেন রাসেলুজ্জামান রাসেল, নারায়ণ মিশ্রসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
