
নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও:-কক্সবাজারের সৎ, সাহসী, সত্যনিষ্ঠ ও নির্লোভ সাংবাদিক, পরিবেশ ও সমুদ্র গবেষক আহমদ গিয়াসের মৃত্যুর খবরে ঈদগাঁও প্রেসক্লাবের নেতৃ বৃন্দ গভীরভাবে শোকাহত।তাঁর মৃত্যু কক্সবাজারের সাংবাদিকতায় অপূরণীয় ক্ষতি সাধন করেছে। যা কখনো পূরণ হবার মত নয়। স্পষ্টবাদী সাংবাদিকের ক্ষুরধার লেখনি জেলাবাসিকে দীর্ঘদিন উজ্জীবিত করে আসছিল। নামকরা সংবাদ মাধ্যম গুলোতে তার বিচরণ ছিল খুবই গর্বের। সত্যের পক্ষে তিনি ছিলেন সদা অবিচল। সাংবাদিকতায় তিনি কখনো অন্যায়কে প্রশ্রয় দেননি। উপেক্ষা করেননি রক্ত চক্ষুকে। সাংবাদিকতার পাশাপাশি তিনি নীল জলরাশি তথা সমুদ্রের অপার সম্ভাবনা নিয়ে দীর্ঘদিন গবেষণায় লিপ্ত ছিলেন। ছিলেন পরিবেশ সম্পর্কে ব্যাপক সচেতন। পরিবেশ গবেষক হিসেবেও তার বেশ সুখ্যাতি রয়েছে। আমরা এ মহান কর্মবীরের মহৎ কার্যাবলীর সস্রদ্ধ স্মৃতিচারণ করছি। একই সাথে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।প্রেসক্লাবের সভাপতি মো: রেজাউল করিম, সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন ও সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগরসহ অন্যরা শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।মহান আল্লাহ যেন তাদেরকে এ শোক সইবার শক্তি দান করেন। এও স্মরণ করছি যে, উনার মত আমাদেরকেও একদিন এ পৃথিবী থেকে চির বিদায় নিতে হবে।
