খুলনা, বাংলাদেশ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ আশিক গ্রুপের দুই অস্ত্রধারী গ্রেফতার
  তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ
  তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ
  খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা
  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই
  নগরীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু
  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।

খুলনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে ‘নিরাপদ খুলনা চাই’-এর মতবিনিময়

[ccfic]

নিজস্ব প্রতিবেদক খুলনা:খুলনার নগরী ও জেলার বাজারগুলোতে ভেজাল পণ্য বিক্রি, ওজনে কম দেওয়ার প্রবণতা রোধ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছে সামাজিক সংগঠন ‘নিরাপদ খুলনা চাই’-এর কেন্দ্রীয় কমিটি। ২৫ তারিখ অক্টোবর সকাল ১১টায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাজারে ভেজাল পণ্য বিক্রি ও ওজনে কম দেওয়ার মতো অনিয়ম প্রতিরোধে সংগঠনের পক্ষ থেকে তথ্য দিয়ে সহযোগিতা, বাজার মনিটরিং জোরদার এবং বাজারে স্থিতিশীল পরিবেশ বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় বাজার তদারকি কার্যক্রম আরও কার্যকর করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনাবিভাগেরউপপরিচালক মো. সেলিম, সহকারী পরিচালক দিনারা জামান এবং খুলনা জেলার কর্মকর্তা মো. ওয়ালিদ বিন হাবিব উপস্থিত ছিলেন। ‘নিরাপদ খুলনা চাই’-এর কেন্দ্রীয় কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সরদার বাদশা, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুর রহমান, নির্বাহী সভাপতি এম এম দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মনি খান, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম এবং সদর থানা শাখার যুগ্ম আহ্বায়ক মো. বাবুল সানা। এ ছাড়া সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে শেখ ফরহাদ হোসেন, খলিদুর রহমান, মুর্শিদা বেগম, মো. হাবিবুর রহমান, শামীম রেজা, সাইফুল ইসলাম খান, লিটন হাওলাদার, আকিরুল ইসলাম, লাকি আজমির, মোহাম্মদ মশিউর রহমান, মুহা. আতিয়ার রহমান, মনিরুল জামান মোড়ল, আব্দুল্লাহ মোড়ল, রেজাউল আমিন, আমিনুর রহমান, মোহাম্মদ সাকিবুর হাসান, আব্দুর রাজ্জাক, মেরিন জোম্মাদ্দার ও সোনালীসহ সংগঠনের আরও অনেকে উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা বলেন, ভোক্তাদের অধিকার সুরক্ষা এবং জনস্বার্থ নিশ্চিত করতে বাজারে সব ধরনের ভেজাল ও ওজনে কম দেওয়ার অনিয়ম প্রতিরোধ করা জরুরি। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।বক্তারা আরও আশাবাদ ব্যক্ত করেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ‘নিরাপদ খুলনা চাই’ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT