
নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও :-ধর্মের নামে বিচ্ছিন্নতাবাদী সা-আদ গ্রুপের বিভ্রান্তি সৃষ্টির প্রতিবাদে তৌহিদি জনতার ডাকে ঈদগাঁওতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।২৯ অক্টোবর (বৃহস্পতিবার) বাদে আসর বৃহত্তর ঈদগাঁও ওলামা পরিষদের আয়োজনে বাজারের শাপলা চত্ত্বরে হাফেজ মাওলানা আমিনুর রশিদ পরিচালনায় মানববন্ধনত্তোর সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ হেফাজত উল্লাহ নদবী,শিক্ষক কবির আহমদ এবং মাইজ পাড়া আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা মুবিনুল হক জমিরী। এসময় ডিসি সড়কের দুপাশে সাধারণ মানুষসহ অসংখ্য ওলামায়ে কেরামগনের উপস্থিতি ঘটে।
