খুলনা, বাংলাদেশ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা
  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই
  নগরীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু
  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 

খুলনায় নতুন কুড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন ৫ই নভেম্বর : ক্রীড়া প্রতিমন্ত্রী

[ccfic]

আবিদুর রহমান আলিফ :-তৃণমূল পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় তুলে আনতে এবং সমাজ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন ঘটাতে দেশব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এই আয়োজনের আওতায় সারা দেশের চার হাজার ৫৯৯টি ইউনিয়নে দল গঠন করা হবে। আর এতে অংশগ্রহণ করবেন দেশের প্রায় ১৪ লাখ ক্রীড়াবিদ। প্রধানমন্ত্রীর তারেক রহমান স্বপ্ন ও প্রত্যাশাকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।খুলনা জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনের মাধ্যমে দেশের সমাজ ব্যবস্থাপনা, পারিবারিক ব্যবস্থাপনা এবং সর্বোপরি রাষ্ট্র ব্যবস্থায় একটি আমূল পরিবর্তন আনা সম্ভব। আমরা চাই সকল প্রকার প্রতিহিংসা ভুলে গিয়ে দলমত নির্বিশেষে একটি ঐক্যবদ্ধ জাতি গড়ে তুলতে। ঐক্যবদ্ধ জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই।এসময় নতুন কুড়ি স্পোর্টস (সিজন-২) উপলক্ষ্যে খুলনা জেলা স্টেডিয়ামে আরো উপস্থিত ছিলেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ রকিবুল ইসলাম বকুল, কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনসহ জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দসহ অন্যান্যরা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT