
নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও :-জালালাবাদ নিজস্ব অর্থায়নে গ্রামীন যাতায়াত সড়ক সংস্কারে এগিয়ে আসলেন তকি মিয়াজী।কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ খামারপাড়া রাস্তার মাথা থেকে পূর্ব মিয়াজী পাড়া,মিয়াজীপাড়ার গ্রামীণ ভাঙাচোরা সড়কটি নিজ অর্থায়নে সংস্কার ও মেরামত করে আসির আওসাফ তকি মিয়াজী। তিনি মরহুম জসিম উল্লাহ মিয়াজীর সুযোগ্য সন্তান।এলাকাবাসীর চলাচলের দুর্ভোগ কমাতে তিনি এ উদ্যোগ নেন বলে জানা গেছে। রাস্তার বেহাল অবস্থায় চলাচলে অসুবিধা হতো। সংস্কারের ফলে ঐ পথে যাতায়াত কিছুটা সহজ হয়েছে। ভবিষ্যতে এটির স্থায়িত্ব নিশ্চিত করাসহ এলাকার অন্যান্য সড়কে বেহাল অবস্থা উন্নয়ন বিষয়টিও গুরুত্ব হিসেবে বিবেচিত রয়েছে বলে জানান তকি। জনদুর্ভোগ কমানোর এই সংস্কার কাজে তরুণ ও উদ্যোগী হিসেবে স্থানীয়দের বেশ উৎসাহও সুনাম কুড়িয়েছেন টগবগে তরুন তকি মিয়াজী।
