
জি,এম,ফিরোজ, ডুমুরিয়া:-খুলনার ডুমুরিয়া উপজেলার বরুনা বাজারে অবস্থিত ঐতিহ্যবাহী প্রগতি সমাজ কল্যাণ সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এফ এম বাবলু কবীর। অনুষ্ঠিত নির্বাচনে তিনি ৯ ভোটের মধ্যে ৭ ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এফ এম গোলাম সারোয়ার পেয়েছেন ২ ভোট।শনিবার সকাল ১১টা ৩০ মিনিটে সংস্থার নিজস্ব কার্যালয়ে কার্যনির্বাহী কমিটি গঠন উপলক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে তিনটি পদে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। এর মধ্যে সহসভাপতি পদে হাবিবুর রহমান মোল্লা এবং কোষাধ্যক্ষ পদে মেহেদী মাসুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ হাবিবুর রহমান মোল্লা। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ডুমুরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদুর রহমান।নির্বাচন ও কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুস সবুজ সরদার, সবুর মোল্লা, বিএম জহুরুল হক, গোলজার আহমেদ, সিরাজুল ইসলাম, জিয়াউর রহমান, প্রভাষক মোঃ আশরাফুর গাজী, আব্দুস সালাম ও হাফিজুর রহমানসহ সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠান পরিচালনা করেন প্রগতি সমাজ কল্যাণ সংস্থার ব্রাঞ্চ ম্যানেজার দেলোয়ার হোসেন জোয়ারদার।নতুন কার্যনির্বাহী কমিটির মাধ্যমে সংস্থার সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
